Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুশান্তের প্রাক্তন বান্ধবী বিয়ে করলেন ভিকিকে, ভিডিও দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডে এখন বিয়ের মরসুম। গত সপ্তাহেই রাজস্থানের একটি পুরনো দুর্গে ধুমধাম করে বিয়ে সেরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বি-টাউনে সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ অঙ্কিতা ল

সুশান্তের প্রাক্তন বান্ধবী বিয়ে করলেন ভিকিকে, ভিডিও দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

শেষ আপডেট: 14 December 2021 15:59

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডে এখন বিয়ের মরসুম। গত সপ্তাহেই রাজস্থানের একটি পুরনো দুর্গে ধুমধাম করে বিয়ে সেরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বি-টাউনে সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ অঙ্কিতা লোখাণ্ডে। বিয়ে করলেন নিজের বহুদিনের বন্ধু ভিকি জৈনকে। জানা গেছে, ভিকি পেশায় ব্যবসায়ী। সোশ্যাল সাইটে সেই বিয়ের ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দেখা যায়, একে অপরকে মালা পরিয়ে অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরছেন অঙ্কিতা-ভিকি। দেখুন সেই ভিডিও। https://twitter.com/bombaytimes/status/1470748784363671560?t=6ZisnimQ9bE_OsSJXiBqZw&s=19 প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতার অফস্ক্রিন কেমিস্ট্রির কথা কারোরই অজানা ছিল না। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’-তে কাজ করার সময় থেকেই তাঁদের বন্ধুত্ব নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সুশান্ত চলে আসেন বড়পর্দায়। অঙ্কিতা থেকে যান টেলি দুনিয়াতেই। তবে গতবছর সুশান্তের রহস্যমৃত্যুর পর ফের শিরোনামে উঠে আসেন অঙ্কিতা। জানা যায়, তখনও তিনি এই ভিকির সঙ্গেই সম্পর্কে ছিলেন। আজ তাঁদের সেই সম্পর্কের শুভ পরিণয়ে খুশি ভক্তরাও।

```