Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নয়া আঙ্গিকে লোক সংগীত নিয়ে হাজির অঙ্কিতা ভট্টাচার্য, পুজোয় মুক্তি পাচ্ছে নতুন গান

গানটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন রূপন মল্লিক।

নয়া আঙ্গিকে লোক সংগীত নিয়ে হাজির অঙ্কিতা ভট্টাচার্য, পুজোয় মুক্তি পাচ্ছে নতুন গান

শেষ আপডেট: 29 June 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: এই পুজোয় সকলের জন্য নতুন উপহার নিয়ে আসছেন 'সা রে গা মা পা' খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য। তাঁর গাওয়া নতুন গান ‘যে জন প্রেমের ভাব জানে না’ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। গানটির রেকর্ডিং শেষ হয়েছে ২৪ জুন, ২০২৫।

এই আধুনিক লোকগানে অঙ্কিতার পাশাপাশি শোনা যাবে অভিষেক ভট্টাচার্যের গলা। জানা যাচ্ছে, গানটির পুরুষ কন্ঠ তাঁর। ‘যে জন প্রেমের ভাব জানে না’র সুরে ও কথায় ধরা পড়বে এক অব্যক্ত ভালবাসার গল্প।

গানটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন রূপন মল্লিক। তাঁর ক্যামেরার ফ্রেমে ধরা পড়বে বাংলার লোকসংগীতের ছোঁয়ায় রাঙানো হৃদয়ের ভাষা।

এই গানটি প্রকাশিত হবে 'ড্রপসপ্লে'র ব্যানারে। গানের সুর ও পরিবেশনায় অঙ্কিতা ভট্টাচার্যের উপস্থিতি শ্রোতাদের হৃদয় আরও একবার ভরিয়ে তুলবে বলে মনে করছেন সংগীত জগতের কলাকুশলীরা। এনিয়ে আশাবাদী অঙ্কিতাও।


```