Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমার লজ্জা করছে…’ পাপারাৎজিদের ছবি তোলার হিড়িক দেখে অপ্রস্তুত 'জাতীয় ক্রাশ' অনীত

বিমানবন্দরে ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়লেন ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডা। 

‘আমার লজ্জা করছে…’ পাপারাৎজিদের ছবি তোলার হিড়িক দেখে অপ্রস্তুত 'জাতীয় ক্রাশ' অনীত

‘সাইয়ারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 July 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়লেন ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডা। হঠাৎ করেই যেন আলোয় তাতানো লাইমলাইটটা খানিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল অভিনেত্রীর জন্য।

নীল শার্ট, সাদা প্যান্ট, মাথায় নাইকির ক্যাপ, মুখে কালো মাস্ক—এভাবেই দেখা গেল অনীতকে। প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরে একের পর এক ছবি তুলতে শুরু করতেই অনীত বলেন, ‘‘আমার লজ্জা করছে…’’। সঙ্গে জানান, তাঁর তাড়াও রয়েছে।

তবুও থামেননি পাপারাৎজিরা। বরং আরও কাছ থেকে ধরতে চেয়েছেন অভিনেত্রীর মুখ। শেষে অনীত নিজেই মাস্ক সরিয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। অল্প কিছু সেকেন্ডের জন্য হলেও ছবি তোলার সুযোগ দিলেন, হালকা হেসেও ওঠেন। তবে এটা একদিনের গল্প নয়।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পর থেকেই অনীত পাড্ডা এখন ন্যাশনাল ক্রাশ। অহান পাণ্ডের সঙ্গে তাঁর রসায়ন যেমন মন কেড়েছে দর্শকের, তেমনই এই রোম্যান্টিক ছবি মাত্র ১০ দিনের মধ্যেই ২০০ কোটির গণ্ডি পেরিয়ে ফেলেছে। একাধিক বড় প্রোজেক্টের অফার ইতিমধ্যেই পেয়েছেন অনীত। তবে নিজের পছন্দমতো ও ভেবেচিন্তে পরবর্তী কাজ বেছে নিতে চান অভিনেত্রী।


```