Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'কতদিন তোমায় দেখিনি', মা'কে হারিয়ে শোক সিম্বার! শেফালির মৃত্যুর একমাস পর আবেগঘন পোস্ট পরাগের

ভিডিওটিতে শেফালি ও তাঁদের পোষ্য ‘সিম্বা’র নানা মুহূর্তের ছবি কোলাজ আকারে সাজানো। ক্যাপশনে পরাগ লিখেছেন, 'বিশ্বের সেরা মাকে উৎসর্গ করছি। আমার পরী তাঁর সিম্বাকে সন্তানসম ভালোবাসত। 

'কতদিন তোমায় দেখিনি', মা'কে হারিয়ে শোক সিম্বার! শেফালির মৃত্যুর একমাস পর আবেগঘন পোস্ট পরাগের

আবেগঘন পোস্ট পরাগের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে হারিয়ে ফেলার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি পরাগ ত্যাগী (Parag Tyagi Emotional Post)। ২৭ জুন প্রয়াত হন অভিনেত্রী শেফালি জরিওয়ালা (Shefali Jariwala Death), আজ ২৭ জুলাই একমাস পূর্ণ হল। তার আগের দিনই শনিবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন তিনি। তবে এই পোস্টটি কেবল পরাগের একার পক্ষ থেকে নয়, তাঁদের সন্তানসম পোষ্য সিম্বার তরফ থেকেও শেফালির স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন।      

ভিডিওটিতে শেফালি ও তাঁদের পোষ্য ‘সিম্বা’র নানা মুহূর্তের ছবি কোলাজ আকারে সাজানো। ক্যাপশনে পরাগ লিখেছেন, 'বিশ্বের সেরা মাকে উৎসর্গ করছি। আমার পরী তাঁর সিম্বাকে সন্তানসম ভালোবাসত। আজ একমাস হয়ে গেল সিম্বা তোমাকে চোখে দেখে না। কিন্তু ও এখনও তোমার উপস্থিতি অনুভব করে।'

ভিডিওর বর্ণনায় আরও লেখা হয়েছে, যেন সিম্বার কণ্ঠেই পরাগ বলছেন, 'মা, তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এই ভালোবাসা কখনও ফুরোবে না। সবাই দয়া করে আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করো।'

শেফালির মৃত্যুর (Shefali Jariwala Death) পর পরাগকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কারণ স্ত্রী প্রয়াত হওয়ার পরদিনই তাঁকে সিম্বার সঙ্গে হাঁটতে বেরোতে দেখা যায়। অনেকেই বলেছিলেন, 'স্ত্রী মারা গেলেও কোনও শোক নেই ওঁর মনে!' তবে সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন পরাগের বন্ধু ও অভিনেত্রী রেশমি দেশাই। তিনি বলেছিলেন, 'সিম্বা শুধু পোষ্য নয়, শেফালির কাছে সন্তানসম ছিল। হঠাৎ করে শেফালির চলে যাওয়া ওর মাঝেও গভীর শূন্যতা তৈরি করেছে।'

২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জরিওয়ালা (Shefali Jariwala Death)। অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে 'ব্রট ডেড' ঘোষণা করেন। শেফালির বাড়িতে তল্লাশি চালিয়ে গ্লুটাথায়োন, ভিটামিন সি ইঞ্জেকশন ও অম্বলের ওষুধ পেয়েছে পুলিশ ও ফরেন্সিক টিম। এই সবই সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়। যদিও চিকিৎসকের মতে, এই ওষুধগুলি সরাসরি হৃদরোগের জন্য দায়ী নয়, তবে যদি হরমোনাল থেরাপি নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতেই পারে। 


```