Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘বয়স হয়েছে, এবার তো আমায় কাস্ট করুন!’ অপর্ণা সেনের কাছে আর্জি অনিল কাপুরের

তরুণ মজুমদারের হিন্দি ছবি ‘বালিকা বধূ’-র জন্য অডিশন দিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন অনিল কাপুর। 

‘বয়স হয়েছে, এবার তো আমায় কাস্ট করুন!’ অপর্ণা সেনের কাছে আর্জি অনিল কাপুরের

শেষ আপডেট: 5 December 2023 18:58

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ আলো করে বসে রয়েছেন বলিউডের সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট-সহ দেশ-বিদেশের নানা সিনেমা ব্যক্তিত্বরা। আর সেখানেই বক্তব্য জানাতে উঠে বাঙালি অভিনেত্রী তথা পরিচালকের কাছে আহ্বান জানালেন বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’।

সোমবারেই শহরে চলে এসেছিলেন অনিল কাপুর। তারপর সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা তাঁর বাংলাপ্রেমের কথা জানান। বাঙালি পরিচালক অপর্ণা সেন ও মৃণাল সেনকে নিয়ে তিনি যে কতটা শ্রদ্ধাশীল, তা বারবার ফুটে উঠছিল অনিলের কণ্ঠে। এমনকী তরুণ মজুমদারের হিন্দি ছবি ‘বালিকা বধূ’-র জন্য অডিশন দিয়েছিলেন তিনি, সে কথাও সাংবাদিকদের জানিয়েছেন। 

অনিল বলেছিলেন, “মৃণাল সেন, অপর্ণা সেনের ছবির গুণমুগ্ধ আমি। ওঁদের সঙ্গে কাজও করতে চেয়েছি বহুবার। কিন্তু সুযোগ পাইনি।” তবে সেই স্বপ্ন যে আজও সযত্নে লালন করছেন অভিনেতা, তা ফের প্রমাণ হল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে। এদিন অনিল ডায়াসের সামনে এসে যা যা বলেছেন, তার মধ্যে সিংহভাগই ছিল এই শহরের প্রতি তাঁর পুরনো ভালবাসার গল্প।

তারপরেই অপর্ণা সেনের উদ্দেশে জানালেন সেই বিশেষ অনুরোধ। মঞ্চে দাঁড়িয়ে অনিল কাপুর বললেন, “আজ এখানে অপর্ণা সেন নেই। আমি ওঁর ছবির ভক্ত। কাজ করতেও চেয়েছি। একবার অডিশন দিয়েছিলাম। কিন্তু সেসময় উনি আমায় বললেন, চরিত্রটির বিচারে আমার বয়স নাকি খুবই কম। কিন্তু এখন আমার অনেক বয়স হয়েছে অপর্ণাজি। এবার তো আমায় কাস্ট করুন।”


```