Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিদায় ছবি, অ্যাথলেটিকসে পা অঙ্গদ বেদীর, প্রথম ম্যাচেই সোনা, বাবাকে জয় উৎসর্গ করলেন

বাবার মৃত্যু যেন আমূল বদলে দিল তাঁকে। আন্তর্জাতিক অ্যাথলেটিকসে পা রাখলেন অভিনেতা অঙ্গদ বেদী। 

বিদায় ছবি, অ্যাথলেটিকসে পা অঙ্গদ বেদীর, প্রথম ম্যাচেই সোনা, বাবাকে জয় উৎসর্গ করলেন

শেষ আপডেট: 30 October 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: বাবা ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তাঁর ছেলে হয়ে তিনি কখনও খেলার জগতে আসবেন ভাবেননি। ছবির জগতেই নাম করেছেন। সঙ্গিনী হিসেবেও বেছে নিয়েছেন একজন অভিনেত্রীকেই। তবে বাবার মৃত্যু যেন আমূল বদলে দিল তাঁকে। আন্তর্জাতিক অ্যাথলেটিকসে পা রাখলেন বিষেণ সিং বেদীর পুত্র অভিনেতা অঙ্গদ বেদী। 

মাঠে নেমেই যেন তিনি বুঝিয়ে দিলেন শুধু শখে নয়, জিততেই এসেছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেই সোনা জিতলেন অঙ্গদ বেদী। ৪০০ মিটার রেসে সোনা জেতেন অঙ্গদ। বাবার আশীর্বাদ ছাড়া এই জয় সম্ভব হত না, বলছেন অঙ্গদ। 

View this post on Instagram

A post shared by ANGAD BEDI (@angadbedi)

সোমবার নিজের দৌড়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন অঙ্গদ। সেখানে দেখা যাচ্ছে ট্র্যাকে দৌড়চ্ছেন তিনি, এরপর ভিকট্রি স্ট্যান্ডে উঠে মেডেল নেন তিনি। এই ভিডিওতে বাবা বিষেণ সিং বেদীর সঙ্গে কাটানো সময়ও তুলে ধরেছেন অঙ্গদ। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'মন ছিল না, সাহসও ছিল না, তবু কোনও এক অদৃশ্য শক্তি যেন আমাকে এই পথটা অতিক্রম করতে সাহায্য করল। তোমার কথা মনে পড়ছে বাবা'। বাবার পাশাপাশি অবশ্য তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি তাঁর কোচকেও। 

অঙ্গদের এই পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে। পাশাপাশি বাবার মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে যে পথ বেছে নিয়েছেন অঙ্গদ তাকেও কুর্নিশ জানাচ্ছেন কেউ কেউ। প্রসঙ্গত, বলি পাড়ায় বহু খেলোয়াড় খেলার পেশা থেকে অভিনয়ে এসেছেন, এমন নজির নতুন নয়, তবে অভিনয় থেকে পেশা বদলে খেলার দিকে যাওয়ার নজির বিশেষ নেই বললেই চলে। 


```