আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বসের 'আন্ডার ৩০ এশিয়া' লিস্টে জায়গা করে নিলেন অভিনেত্রী। শুধু কি তাই? ফ্রেঞ্চ ফ্যাশন হাউজ শানালের মুখও হয়েছেন তিনি।
.png.webp)
শেষ আপডেট: 18 May 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: অনন্যা পাণ্ডের মাথায় নতুন পালক। আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বসের 'আন্ডার ৩০ এশিয়া' লিস্টে জায়গা করে নিলেন অভিনেত্রী। শুধু কি তাই? ফ্রেঞ্চ ফ্যাশন হাউজ শানালের মুখও হয়েছেন তিনি। ভারত থেকে তিনিই প্রথম যিনি ওই বিলাসবহুল ফ্যাশন হাউজের মুখ হয়েছেন।
তবে শুধু অনন্যাই নয় ওই বিভাগে জায়গা করে নিয়েছে বলিউড থেকে আরও এক জেন-জি অভিনেতা। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু উল্লেখযোগ্য প্রজেক্টে দেখা গিয়েছে তাঁকে। হলিউডেও কাজ করেছেন তিনি। অনন্যার সঙ্গেও তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল অতীতে। তিনি হলেন ঈশান খট্টর। 'ধড়ক', 'পিপ্পা' ,'দ্য পারফেক্ট কাপল'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
তালিকায় রয়েছেন আরও দু'জন। রয়েছেন এক বাঙালিও। তিনি পরিচালক সুলগ্না চট্টোপাধ্যায়। নেটফ্লিক্সের 'ফিল লাইক ইশক' ও জিও স্টুডিওর 'কোড এম'-এর পরিচালক সুলগ্না। তালিকায় রয়েছেন জেন-জি'র জনপ্রিয় গায়ক অনুভ জৈনও।