Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে, অতিথি কারা, ড্রেস কোড কী, মেনু থেকে ভেন্যু জানুন খুঁটিনাটি

রাজকীয় এই বিয়েতে কী কী চমক থাকছে, মেনু থেকে অতিথি তালিকা, জেনে নিন একনজরে।

অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে, অতিথি কারা, ড্রেস কোড কী, মেনু থেকে ভেন্যু জানুন খুঁটিনাটি

শেষ আপডেট: 1 March 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের জামনগরে সে কী এলাহি কাণ্ড!  অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং চলছে। রাজকীয় সেই আয়োজন। প্রাক-বিয়েতেই এত এলাহি আয়োজন, বিয়েতে কী হবে তা আন্দাজই করা যাচ্ছে। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। মেনু থেকে ভেন্যু—সবই পারফেক্ট। আগামী ১২ জুলাই বিয়ে। বিয়ের মাস ছয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। আজ ১ মার্চ, শুক্রবার থেকে জামনগরে শুরু হয়ে গিয়েছে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের গ্র্যান্ড সেলিব্রেশন।  হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ--এই বিয়েতে মঞ্চ কাঁপাবেন হলিউড পপ-গায়িকা রিহানাও।

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাক্স-প্যাঁটরা গুছিয়ে অতিথিরা আসতে শুরু করেছেন। ঢাউস সব বাক্স, লাগেজ নিয়ে জামনগরে এসে গেছেন রিহানাও। আসবেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো বিশ্বখ্যাত লোকজনেরাও। রাজকীয় এই বিয়েতে কী কী চমক থাকছে, মেনু থেকে অতিথি তালিকা, জেনে নিন একনজরে।

গেস্ট লিস্ট

জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার। আজ সব মিলিয়ে ৫০টি বিমান ল্যান্ড করার কথা। অতিথিদের এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে মেটা সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফ্ট কর্তা বিল গেটস, হলিউড পপ তারকা রিহানা, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং লিন ফরেস্টার ডি রথস্চাইল্ডক-সহ আরও অনেককে।

জামনগর পা রেখেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। আর পৌঁছে গিয়েছেন রিহানা, শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের মতো দেশ-বিদেশের তারকারা।

ভারতীয় ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোগপতি, বিনোদন ও ক্রীড়া দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরাও আসছেন জামনগরে।

বিয়ের কার্ড-প্ল্যানার-গাইডলাইন

তিন দিনের প্রি-ওয়েডিংয়ের জন্য ৯ পাতার ওয়েডিং প্ল্যানার বানানো হয়েছে। সেই সঙ্গে থাকছে ওয়ার্ড্রোব প্ল্যানার।

অতিথিদের পাঠানো ওই গাইডে লেখা রয়েছে, “প্রত্যেকের লাগেজ যাতে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা সচেতন ভাবে আপনাদের প্যাকিং করার জন্য অনুরোধ করছি। এর মধ্যে জনপ্রতি একটি হ্যান্ড লাগেজ এবং একটি হোল্ড লাগেজ অথবা প্রতিটি দম্পতি বা যুগলের ক্ষেত্রে মোট তিনটি লাগেজ রাখা যেতে পারে।”

ওয়েডিং থিম এবং ড্রেস কোড

তিন দিনের প্রত্যেক দিনের জন্য আলাদা থিম, আলাদা ড্রেস কোডও।  

প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। এই দিনের জন্য ড্রেস কোড ‘এলিগ্যান্ট ককটেল’।

দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে হবে অনুষ্ঠান। কাজেই এই দিনের ড্রেস কোড ঠিক হয়েছে ‘জাঙ্গল ফিভার’। সাফারি ড্রেস কোডই মানতে হবে অতিথিদের। এই অনুষ্ঠান হবে বাইরে, তাই আরামদায়ক পোশাক এবং জুতো পরার কথা লেখা হয়েছে গাইডলাইনে।

ওইদিন সন্ধেবেলা হবে ‘মেলা রুজ’, তখন অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে।

শেষ দিন রয়েছে দুটি গালা ইভেন্ট। ‘টাস্কার ট্রেলস’ যেখানে ড্রেস কোড হবে ‘ক্যাজুয়াল চিক’। ওই দিনই সন্ধেবেলা হবে ‘হস্তাক্ষর’, সেখানে ভারতীয় ট্রাডিশনাল ড্রেসই পরতে হবে অতিথিদের।

পোশাকের এক্সপ্রেস স্টিমিং-সহ একাধিক লন্ড্রি পরিষেবা পাবেন অতিথিরা। ওয়ারড্রোব গাইডলাইন ছাড়াও নিজেদের পছন্দের আরামদায়ক পোশাক পরতে পারেন অতিথিরা। অন-সাইটে হেয়ারস্টাইলিস্ট, হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট সমস্ত পরিষেবাই পাওয়া যাবে।

বিয়ের ভূরিভোজ

ইনদওরের জার্ডিয়ান্স হোটেলের ২১ জন শেফকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনন্ত-রাধিকার বিয়ের অন্নসেবা

তিন দিনের অনুষ্ঠানে ১২ ধরনের মেনু প্রস্তুত করা হচ্ছে। আর সেই মেনুতে থাকবে আড়াই হাজার পদ। ইনদওরের কচুরি থেকে শুরু করে ভুট্টেকা কীস, খোপরা প্যাটিস, উপমা, ইনদওরের চিঁড়ের পোলাও, জিলিপি, নানা ধরনের চাট, কুলফি— এই সবই থাকছে মেনুতে।

প্রাতরাশের জন্যই থাকছে ৭৫ রকমের পদ। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের, নৈশাহারে ২৭৫ রকম পদ।

মধ্যরাতে অর্থাৎ রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত অতিথিদের জন্য থাকবে ৮৫ রকমের পদ। সেই সময় কারও খিদে পেলে এইসব খেতে পারবেন। তিন দিনের এই মেনু এমন ভাবে সাজানো হয়েছে, যাতে একটি পদও দ্বিতীয় বার না খেতে হয় অতিথিদের।


```