Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শ্যুটিং সেটে সস্ত্রীক বিগ বি, রয়েছেন কন্যাও, সুস্থ হতেই কাজে ফিরেছেন সপরিবারে

দ্য ওয়াল ব্যুরো: ৭৮ বছর বয়সেও চমকে দিচ্ছেন ভারতের আইকন অমিতাভ বচ্চন। এক আদ্যন্ত কাজপাগল মানুষ তিনি। অসুস্থ হলে বিশ্রাম নিয়েছেন, কিন্তু কাজের জগত থেকে একমুহূর্ত সরে থাকেননি। একইসঙ্গে ইদানীং তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। বিভিন্ন স

শ্যুটিং সেটে সস্ত্রীক বিগ বি, রয়েছেন কন্যাও, সুস্থ হতেই কাজে ফিরেছেন সপরিবারে

শেষ আপডেট: 25 November 2020 12:59

দ্য ওয়াল ব্যুরো: ৭৮ বছর বয়সেও চমকে দিচ্ছেন ভারতের আইকন অমিতাভ বচ্চন। এক আদ্যন্ত কাজপাগল মানুষ তিনি। অসুস্থ হলে বিশ্রাম নিয়েছেন, কিন্তু কাজের জগত থেকে একমুহূর্ত সরে থাকেননি। একইসঙ্গে ইদানীং তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি পোস্ট করে চমকে দিচ্ছেন তিনি। এবার ফের এক নতুন কাজ শুরু। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি। তবে এবার একা নয়, সঙ্গে আছেন স্ত্রী জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন। গতকাল ইনস্টাগ্রাম, টুইটারে ছবি পোস্ট করে জানিয়েছেন সে খবর। ছবি দেখে আনন্দে আত্মহারা তাঁর অনুরাগীরা। এত মাস পরে ফের সস্ত্রীক কাজে ফিরলেন অমিতাভজি। এই জনপ্রিয় জুটির কাজ দেখতে আজও আনন্দ পান তাঁদের অনুরাগীরা। সম্ভবত একটি অ্যাডের জন্য শুটিং করছেন তাঁরা। তার জন্য ট্রাডিশনাল পোশাকেই দেখা গেল তাঁদের। ইতিমধ্যেই টুইটার, ইনস্টাগ্রামের এই পোস্ট অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভরে গেছে।

এই বছর জুলাই মাসে অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক দুজনেই করোনায় আক্রান্ত হন। নিজেরাই জানিয়েছিলেন সে খবর। পোস্ট করে লিখেছিলেন, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা টেস্ট করান এবং কোয়ারেন্টাইনে থাকুন। সংকটজনক অবস্থায় তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তিও হন। তার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তার পরেও কিন্তু ঘরে বসে থাকেননি বিগ বি। দেশের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে বিভিন্ন ভিডিও শ্যুট করেন তিনি। যদিও ঘরে বসেই। তাঁর মুম্বইয়ের 'জনক'-এর বাড়িতে বসেই কাজ করছিলেন তিনি। কারণ ডাক্তাররা তাঁকে বাইরে বেরোতে বারণ করে দিয়েছিলেন। যদিও সে বারণ তিনি মানেননি। কারণ আগস্ট মাসের শেষ থেকেই জনপ্রিয় টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র জন্য ফের শ্যুটিং শুরু করেন তিনি।

```