Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বয়স ৮৫ ছুঁয়েছে তো কী! মুম্বইয়ের মন্দিরে অমিতাভকে প্রপোজ করে বসলেন এক মহিলা

বলিউডে অমিতাভ বচ্চন—নামটাই যথেষ্ট। বয়স যাই হোক না কেন, তাঁকে একঝলক দেখার জন্য এখনও মানুষের ভিড় উপচে পড়ে।

বয়স ৮৫ ছুঁয়েছে তো কী! মুম্বইয়ের মন্দিরে অমিতাভকে প্রপোজ করে বসলেন এক মহিলা

অমিতাভ বচ্চন

শেষ আপডেট: 15 April 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অমিতাভ বচ্চন—নামটাই যথেষ্ট। বয়স যাই হোক না কেন, তাঁকে একঝলক দেখার জন্য এখনও মানুষের ভিড় উপচে পড়ে। সম্প্রতি ছেলে অভিষেককে সঙ্গে নিয়ে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে এসেছিলেন বিগ বি। আর তাঁকে সামনে পেয়ে বাঁধ ভাঙল আবেগের।

সোমবার সকালে সিদ্ধি বিনায়কের চাতালে হঠাৎই দেখা মিলল বিগ বি-র। অভিষেক বচ্চনের সঙ্গে মন্দিরে প্রবেশ করেন তিনি। প্রার্থনারত বহু দর্শনার্থী তখন বুঝতেই পারেননি কী বিস্ময় অপেক্ষা করছে তাঁদের জন্য। আচমকা অমিতাভকে দেখে কেউ চুপ করে থাকতে পারেননি—কারও মুখে বিস্ময়, কারও চোখে জল। 

View this post on Instagram

A post shared by Monica Bahl (@monica_bahl3)

সেই ভক্তদেরই একজন, আবেগ সামলাতে না পেরে সোজাসুজি বলে বসেন, “আমি আপনাকে খুব ভালবাসি, অমিত স্যার!” অমিতাভও লাজুক হেসে মাথা হেঁট করে জানিয়ে দেন তাঁর প্রতিক্রিয়া। চোখে মুখে স্পষ্ট, কথাটা শুনে যথেষ্ট লজ্জা পেয়েছেন বিগ বি। বয়স ৮৫-র দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি এখনও যেন প্রথম দিনের সেই হার্টথ্রব, তে ভিডিওটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে। 

এই আবেগঘন মুহূর্ত ধরে রাখেন আরেকজন ভক্ত। ক্যামেরাবন্দি হয় অমিতাভের সেই মিষ্টি হাসি। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়া ইতিমধ্যেই বলে উঠেছে, "এমন মুহূর্ত কেবল ভাগ্যবানদেরই জোটে!”  

এখানেই শেষ নয়। সম্প্রতি অমিতাভ নিজেও সোশ্যাল মিডিয়ায় মজার ছলে জানালেন তাঁর ‘দুঃখের’ কথা—৪৯ মিলিয়ন ফলোয়ার হয়ে গেলেও কিছুতেই ৫০-এ পৌঁছচ্ছে না সংখ্যা। বিগ বি-র এই কৌতুকময় আরজি শুনে হেসে লুটোপুটি নেটিজেনরা। কেউ লিখলেন, “জয়া জির সঙ্গে ঝগড়া করুন, ভিডিও পোস্ট করুন—ফলোয়ার এমনিই বাড়বে!” আর কেউ-বা রেখার সঙ্গে ছবি দেওয়ার নিদানও দিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় অমিতাভের এই পোস্টও ভাইরাল হওয়া মাত্র সময়ের অপেক্ষা।  


```