Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিগ বি-র জন্য তাপসী পন্নু অজ্ঞান হয়ে যাচ্ছিলেন! রিহার্সালের গোপন কথা ফাঁস করলেন সুজয় ঘোষ

২০১৯-এ মিস্ট্রি থ্রিলার 'বাদলা'-র সঙ্গে কামব্যাক করেন সুজয়। যার মূল চরিত্রে দেখা যায় অমিতাভ বচ্চন ও তাপসী পন্নুকে। ২০ কোটির ছবি ব্যবসা করেছিল ১৪০ কোটির।

বিগ বি-র জন্য তাপসী পন্নু অজ্ঞান হয়ে যাচ্ছিলেন! রিহার্সালের গোপন কথা ফাঁস করলেন সুজয় ঘোষ

শেষ আপডেট: 5 October 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো: সফলতা সহজে আসে না। তার জন্য লাগে পরিশ্রম। সেলেবদের জীবন, কাজ, ঝাঁ চকচকে লাইফস্টাইল দেখে মনে হতেই পারে আহা কী ভাল। কিন্তু এই জীবন পেতে কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম করতে হয়েছে তাঁদের। যার প্রমাণ মিলল পরিচালক সুজয় ঘোষের এক কথায়। সম্প্রতি বিগ বি-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই উঠে এল বর্ষীয়ান অভিনেতার কথা। 

২০১৯-এ মিস্ট্রি থ্রিলার 'বাদলা'-র সঙ্গে কামব্যাক করেন সুজয়। যার মূল চরিত্রে দেখা যায় অমিতাভ বচ্চন ও তাপসী পন্নুকে। ২০ কোটির ছবি ব্যবসা করেছিল ১৪০ কোটির। ছবির নানা অভিজ্ঞতার কথাই শেয়ার করেন সুজয় সম্প্রতি। 

বিগ বি প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, 'স্যার আমার জীবনে একজন বিশেষ মানুষ।' ছবির সেটে একটি সিনের কথা তুলে ধরেন পরিচালক। বলেন, শট দেওয়ার আগে ১৬-১৭ বার রিহার্সাল করছিলেন এখানে। বাকিরা সেজন্য বিধ্বস্ত হয়ে গেলেও তাঁর এনার্জিতে একটুও ভাঁটা পড়েনি। 

এই আলোচনার সূত্র ধরেই উঠে আসে তাপসী পন্নুর নাম। শটের আগে অমিতাভ বচ্চন যে পরিমাণ রিহার্সাল করতেন তার সঙ্গে তাল মিলিয়ে পারতেন না কেউই। সুজয় বলেন, 'তাপসী তো অজ্ঞানই হয়ে গেছিল প্রায় একবার। সবাই যখন আর পারত না কাজ করতে, তখনও স্যার বলতেন, চলো এটা করি। একবার রিহার্সাল দিয়ে নি।'

তবে গোটা সিনেমার জন্য তাপসীর প্রশংসা করেন তিনি। বলেন, 'আপনারা চাইলে তাপসীকে জিজ্ঞাসা করুন। আমি শব্দে প্রকাশ করতে পারব না। ভুলভাল আইডিয়া নিয়ে আসে আমার কাছে। কিন্তু আমি ওকে ভালবাসি। তাই আমিও শেষে ওর ওই ভুলভাল কাজে যোগ দি।' 

তারপরই সুজয় বলেন, 'এই সিনেমাটা হয়েছে শুধুমাত্র তাপসীর জন্য। এই স্ক্রিপ্টটা ওই এনেছিল আমার কাছে প্রথম। আমি না করে দি। বলে দি করব না। তারপর 
অক্ষয় ও সুনীলের কথায় রাজি হই। তবে শর্ত দিই, যদি অমিতজিকে কাস্ট করতে পারি তবেই এটা করব। এবং সেই অনুযায়ী ফের স্ক্রিপ্ট রিরাইট করা হয়।'


```