Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'একদম চুপ', চটে লাল বিগ বি! কার ওপর মেজাজ হারালেন অমিতাভ?

নিজের ব্লগে ‘চুপ’ লিখে রাগী ইমোজি পোস্ট করতেই জল্পনা শুরু। কার উপর বিরক্ত অমিতাভ বচ্চন?

'একদম চুপ', চটে লাল বিগ বি! কার ওপর মেজাজ হারালেন অমিতাভ?

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 February 2026 14:22

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আচমকা একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নতুন করে জল্পনার জন্ম দিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ৮৩ বছর বয়সেও যেন তাঁর পুরনো ‘অ্যাংরি ইয়াংম্যান’ ইমেজের ঝলক মিলল সেই পোস্টে। নিজের ব্যক্তিগত ব্লগে হঠাৎই তিনি লিখলেন মাত্র একটি শব্দ— ‘চুপ’। সঙ্গে যোগ করলেন রাগে লাল মুখের একটি ইমোজি। আর এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তে নেটদুনিয়ায় কৌতূহলের ঝড় তুলেছে।

অমিতাভের এই পোস্ট সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ কী এমন ঘটল যে এমন পোস্ট করতে হল তাঁকে? কেউ জানতে চেয়েছেন, ঠিক কার উপর বিরক্ত হয়েছেন বিগ বি? আবার অনেকে পোস্টটির গভীর অর্থ খুঁজে বের করার চেষ্টা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “এটা শুধু একটি শব্দ নয়, একটা সময়ের প্রতিফলন।” আরেকজন অনুরোধ করেছেন, “চুপ না থেকে আপনার মনের কথা বলুন স্যার।” সব মিলিয়ে, অভিনেতার এই সংক্ষিপ্ত বার্তা তাঁর মানসিক অবস্থার ইঙ্গিত কিনা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

অনেকের মনেই আবার প্রশ্ন উঠেছে, এই পোস্ট কি কোনও নতুন ছবির প্রচারের অংশ? নাকি এর পিছনে রয়েছে ব্যক্তিগত কোনও কারণ? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিতাভ নিজে।

উল্লেখযোগ্য বিষয় হল, নিজের ব্লগে নিয়মিত নানা ভাবনা, অনুভূতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ। তাঁর সেই লেখাগুলি থেকেই অনেক সময় তাঁর মনের অবস্থার আভাস পান অনুরাগীরা। তবে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট এই প্রথম নয়। এর আগেও একবার তিনি ব্লগে লিখেছিলেন ‘শান্ত হও’, যা নিয়েও একইভাবে আলোড়ন তৈরি হয়েছিল।
 


```