Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Amitabh Bachchan: 'জলসা'র বাইরে ফের ভক্তদের দেখা দেবেন অমিতাভ, ফিরবে রবিবারের চেনা উল্লাস

দ্য ওয়াল ব্যুরো: করোনার বাড়বাড়ন্ত বিদায় নিয়েছে, দেশজুড়ে শিথিল হয়েছে কোভিডবিধি। বিধিনিষেধের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে চকচক করে উঠেছে বলিউডের বি-টাউন মুম্বই (Mumbai)। সেখানে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আর কাউকে মাস্ক পড়তে হবে ন

Amitabh Bachchan: 'জলসা'র বাইরে ফের ভক্তদের দেখা দেবেন অমিতাভ, ফিরবে রবিবারের চেনা উল্লাস

শেষ আপডেট: 4 April 2022 10:27

দ্য ওয়াল ব্যুরো: করোনার বাড়বাড়ন্ত বিদায় নিয়েছে, দেশজুড়ে শিথিল হয়েছে কোভিডবিধি। বিধিনিষেধের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে চকচক করে উঠেছে বলিউডের বি-টাউন মুম্বই (Mumbai)। সেখানে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আর কাউকে মাস্ক পড়তে হবে না, মানতে হবে না আর কোনও কোভিডবিধি। এই স্বস্তির মাঝেই এবার অন্য ইঙ্গিত দিলেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

jalsa

আরও পড়ুন: নববর্ষে হাতে বোনা শাড়িকে প্রাধান্য দিচ্ছেন ডিজাইনার চৈতালি ঘোষ

মুম্বইতে অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাংলো জলসা। কোভিডের আগে সেখানে প্রতি সপ্তাহে ভক্ত অনুরাগীদের সঙ্গে দেখা করতেন বিগ বি। জলসার সদর দরজার বাইরে যেন মেলা বসে যেত। প্রিয় সুপারস্টারকে একবার চোখের দেখা দেখবার জন্য সপ্তাহে সপ্তাহে ভিড় করতেন প্রচুর মানুষ। জলসার বাইরে চেনা সেই ছবি ফিরে আসতে চলেছে আবার, সেই ইঙ্গিতই দিয়েছেন অমিতাভ বচ্চন।

amitabh bachchan

অমিতাভ একটি ছবির শ্যুটিংয়ের কাজে ঋষিকেশে গিয়েছিলেন। সেখান থেকেই একটি ব্লগে তিনি জানান, মুম্বইতে কোভিডবিধি উঠে গেছে এটা আমাদের সকলের জন্য একটা আশীর্বাদের মতো। আন্তর্জাতিক বিমান পরিষেবাও আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছে জলসার দরজায় রবিবারের সেই মিটিং আবার ফিরতে চলেছে। তবে সতর্কতা অবশ্যই থাকবে। মুম্বই ফিরে আমি সেই ছবি ফিরতে দেখতে চাই আবার আগের মতো।

amitabh bachchan

তবে কবে থেকে আবার নিজের বাড়ির দরজায় ভক্তদের দেখা দেবেন তা এখনও স্পষ্ট করে জানাননি বিগ বি। শুধু ইঙ্গিত দিয়েছেন মাত্র। তবে তাই বা কম কীসে? জলসার বাইরে চেনা সেই ভিড় আবার দেখতে পাবেন সকলে, এই ইঙ্গিতমাত্র পেয়েই চনমনিয়ে উঠেছেন অমিতাভ ভক্তরা।


```