Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পান মশালা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল, কেন টাকা ফেরালেন অমিতাভ?

দ্য ওয়াল ব্যুরো: তামাক-বিরোধী সংগঠনের (anti-tobacco organisation) আবেদনে সাড়া দিয়ে পান মশালা ব্র্যান্ডের (pan masala brand) বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিলেন অমিতাভ বচ্চন(amitabh bachhan)। বিজ্ঞাপনটি সম্প্রচার হওয়ার দিনকয়েকের মধ্যেই ওই ব্

পান মশালা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল, কেন টাকা ফেরালেন অমিতাভ?

শেষ আপডেট: 11 October 2021 11:06

দ্য ওয়াল ব্যুরো: তামাক-বিরোধী সংগঠনের (anti-tobacco organisation) আবেদনে সাড়া দিয়ে পান মশালা ব্র্যান্ডের (pan masala brand) বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিলেন অমিতাভ বচ্চন(amitabh bachhan)। বিজ্ঞাপনটি সম্প্রচার হওয়ার দিনকয়েকের মধ্যেই ওই ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংগঠনটি তাঁকে পান মশালার প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছিল। এ ব্যাপারে বিগ বি-র (big b) টিম প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়ার কয়েকদিনের মধ্যেই শ্রী বচ্চন ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করে গত সপ্তাহে সরে যান। কেন আচমকা এহেন সিদ্ধান্ত, খতিয়ে দেখে জানা গিয়েছে, উনি জানতেন না, এটা সারোগেট বিজ্ঞাপন। শ্রী বচ্চন লিখিত ভাবে চুক্তি বাতিল করে অগ্রিম বাবদ নেওয়া টাকাও ফিরিয়ে দিয়েছেন। অন্য প্রোডাক্টের মোড়কে সিগারেট (cigarette) , অ্যালকোহলের (alcohol) মতো নিষিদ্ধ পণ্যের প্রচারকেই বলা হয় সারোগেট অ্যাডভার্টাইজিং (surrogate advertising)। এর আগে বলিউডের মহাতারকার এক ফ্যানও ফেসবুকে তাঁকে এমন ব্র্যান্ডের প্রচার না করার আবেদন করেছিলেন। তিনি লেখেন, মাননীয় স্যার, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। পান মশালার ব্র্যান্ডের হয়ে আপনার বিজ্ঞাপনের কী প্রয়োজন? তাহলে আপনার সঙ্গে এই ছোটখাটো শিল্পীদের আর কী পার্থক্য থাকল? বিগ বি সবিনয়ে তাঁকে লেখেন, আপনার ক্ষমা প্রার্থনা করছি। কোনও একজন তার ব্যবসায় ভাল করলে নিশ্চয়ই কেউ বিস্মিত হয়ে ভাববে না, কেন আমি তার সঙ্গে থাকব! ওটা ব্যবসা হলে আমাদের ব্যবসা নিয়েও আপনার ভাবা উচিত। আপনি বলছেন, আমার এটা করা উচিত হয়নি, কিন্তু আমি তো এজন্য টাকা পেয়েছি, আর আমাদের পেশায় এমন অনেকেই আছেন যাঁরা কর্মী। তাঁরা কাজ পান, করেন, পয়সা পান। তাছাড়া প্লিজ, ‘তাত্পুঞ্জিয়া’ মানে অনেক টাকার মালিক কথাটা বলবেন না, শুনতে ভাল লাগে না। আর আমাদের ইন্ডাস্ট্রির সবার ক্ষেত্রে কথাটা খাটেও না।    

```