Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঐশ্বর্যা আমার মেয়ে, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর জন্য লড়ব: অমিতাভ বচ্চন

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। নিজের কাজের পাশাপাশি ছেলের কাজ নিয়েও গর্ব প্রকাশ করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি ছেলের কাজ নিয়ে এক আবেগঘন পোস্ট করেছিলেন বিগ-বি।

ঐশ্বর্যা আমার মেয়ে, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর জন্য লড়ব: অমিতাভ বচ্চন

পুত্রবধূ নয়, ঐশ্বর্যা তাঁর মেয়ে

শেষ আপডেট: 24 June 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। নিজের কাজের পাশাপাশি ছেলের কাজ নিয়েও গর্ব প্রকাশ করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি ছেলের কাজ নিয়ে এক আবেগঘন পোস্ট করেছিলেন বিগ-বি। লিখেছিলেন, "আমি অভিষেকের প্রশংসা করি, তো?' আর এতেই বিপত্তি। সামাজিক মাধ্যমে বিগ-বি'কে একজন প্রশ্ন করেন, "কেন তিনি কেবল অভিষেক বচ্চনের প্রশংসাই করেন? স্ত্রী জয়া বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন কিংবা কন্যা শ্বেতা বচ্চনের বিষয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেন না?"

পাল্টা অমিতাভ বলেন, "হ্যাঁ, আমি তাঁদেরও প্রশংসা করি… তবে মনে মনে। প্রকাশ্যে নয়। কারণ, আমি মহিলাদের সম্মান করি।”

তবে শুধু এখানেই শেষ নয়। এর আগেও একবার নিজের ব্লগে ঐশ্বর্যার সম্পর্কে আবেগঘন কথা লিখেছিলেন অমিতাভ। জানিয়েছিলেন, তাঁর কাছে ঐশ্বর্যা কেবল পুত্রবধূ নন, তিনি যেন নিজের মেয়ে।

তিনি লিখেছিলেন, "আমি এই পরিবারের প্রধান। আর ঐশ্বর্যা আমার পুত্রবধূ নয়, ও আমার মেয়ে। কেউ যদি ওর বা আমার পরিবারের কোনও মেয়ের বিরুদ্ধে কিছু বলে, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। পরিবারের মহিলাদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করে, আমি সেটা কোনও অবস্থাতেই সহ্য করব না। আমার বা অভিষেকের নামে যা খুশি বলুক, কিন্তু পরিবারের মেয়েদের নিয়ে অসম্মানজনক কিছু নয়।”

বছর খানেক ধরেই রটনা সম্পর্ক নাকি একেবারেই ভাল নেই ঐশ্বর্যা ও অভিষেকের মধ্যে। যদিও গুঞ্জনকে দূরে রেখে মাঝেমধ্যেই একসঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন তাঁরা, সময় কাটাচ্ছেন একান্তে।


```