
শেষ আপডেট: 17 November 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো: বচ্চন পরিবারে ভাঙন কি ক্রমশ চওড়া হচ্ছে! বাড়ির বধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বাকিদের সম্পর্কে ফাটলের কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। আর এবার নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছা জানাতে দেখা গেল না দাদু অমিতাভ বচ্চনকে। নাতনিকে শুভেচ্ছা জানাননি ঠাকুমা জয়া বচ্চনও। নেটিজেনদের দাবি, মায়ের সঙ্গে গোটা পরিবারের সম্পর্কে অবনতি হয়েছে আর তারই প্রভাব পড়ছে মেয়ের উপরেও।
তবে অমিতাভ বা জয়া আরাধ্যাকে এড়িয়ে গেলেও মা ঐশ্বর্য এবং বাবা অভিষেক মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বচ্চন আরাধ্যার ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছেন অভিনেতা। সঙ্গে ক্যাপশনে অভিষেক লেখেন, "শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি।"
View this post on Instagram
অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, "আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালবাসি আর সারাজীবন এভাবেই ভালবেসে যাব, আমার ডার্লিং আরাধ্যা।"
View this post on Instagram
আরাধ্যা শুক্রবার ১২ বছর বয়সে পা দিল। সে এখনও 'সেলেব্রিটি' নয় ঠিকই, তবে রুপোলি দুনিয়ার তারকাদের থেকে কোনও অংশে কম জনপ্রিয় নয়। আর হবে নাই বা কেন! বচ্চন পরিবারের ছোট্ট সদস্য সে। পাপারাৎজিরা তার ছবি তোলার জন্য মুখিয়ে থাকবেই। বলিউডের অন্যান্য তারকাদের কাছেও সে সমানভাবে জনপ্রিয়। তাই প্রীতি জিন্টা থেকে শুরু করে রোহিত বোস রয়, অনেকেই আরাধ্যাকে জন্মদিনে উইশ করেছেন। তবে অমিতাভ বা জয়া সামাজিক মাধ্যমে নাতনিকে শুভেচ্ছা না জানালেও অভিষেকের পোস্টে কমেন্ট করে ভাইঝিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পিসি শ্বেতা বচ্চন নন্দা।