Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফের কোভিড-আক্রান্ত বিগ বি! চিন্তায় অনুরাগীরা

দ্য ওয়াল ব্যুরো: ফের কোভিড-আক্রান্ত (covid positive) বিগ বি (Big B)। ভক্তদের উদ্বেগ বাড়িয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) জানিয়েছেন, দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সোমবার টুইটারে (Twitter) এবং ফেসবুকে পোস্ট করে ভক্তদ

ফের কোভিড-আক্রান্ত বিগ বি! চিন্তায় অনুরাগীরা

শেষ আপডেট: 24 August 2022 03:29

দ্য ওয়াল ব্যুরো: ফের কোভিড-আক্রান্ত (covid positive) বিগ বি (Big B)। ভক্তদের উদ্বেগ বাড়িয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) জানিয়েছেন, দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন তিনি।

সোমবার টুইটারে (Twitter) এবং ফেসবুকে পোস্ট করে ভক্তদের এই দুঃসংবাদ দেন সিনিয়র বচ্চন। টুইটারে তিনি লিখেছেন, 'এইমাত্র জানতে পারলাম, আমি কোভিড পজিটিভ। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।'

https://twitter.com/SrBachchan/status/1562136557506613249?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1562136557506613249%7Ctwgr%5E6cfbe4af54920774dfa2ab06327169f2d18643d4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fentertainment%2Famitabh-bachchan-tested-covid-positive-for-second-time_441183.html

এর আগে, ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের শাহেনশা। তখন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে দু'সপ্তাহেরও বেশি সময় ভর্তি থাকতে হয়েছিল। তবে এবারে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা কেমন হয়েছে, দুর্বলতা রয়েছে কিনা, বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি বিগ বি।

অসুস্থতার খবর দেওয়ার আগে পর্যন্ত 'কৌন বনেগা ক্রোড়প্রতি'র চতুর্দশ সিজনের শ্যুটিং করছিলেন অমিতাভ বচ্চন। তবে তাঁর কোভিডাক্রান্ত হওয়ার পর সেই শুটিং স্থগিত রাখা হতে পারে বলেই মনে করছেন অভিনেতার ভক্তবৃন্দ। তবে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

কেবিসির শ্যুটিং ছাড়াও এই মুহূর্তেই বিগ বি-র অনেকগুলি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান,' 'গুডবাই,' 'উঁচাই', 'প্রজেক্ট কে'-সহ একাধিক ছবির মুক্তি রয়েছে সামনেই। তবে সুপারস্টার সুস্থ না হওয়া পর্যন্ত ছবিগুলির মুক্তি স্থগিত থাকবে বলেই মনে করা হচ্ছে।

আপাতত ৭৯ বছরের অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। শিগগিরই তিনি কোভিড মুক্ত হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরবেন বলে আশা ভক্তদের।

সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে মৃত্যু কিশোরের, মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে


```