Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শশীকে মিস করছেন বিগ বি!

দ্য ওয়াল ব্যুরো: বিগ বির টুইট ঘিরে স্মৃতিমেদুর বলিউড। শশী কাপুরের সঙ্গে নিজের পুরনো ছবি টুইটারে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, সময়টা ভালো ছিল! ১৯৭৯ সাল। ৯ অগস্ট। রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল 'কালা পাত্থর'। যশ চোপড়ার এ ছবিতে যেন মেলা লেগে

শশীকে মিস করছেন বিগ বি!

শেষ আপডেট: 12 June 2018 14:18

দ্য ওয়াল ব্যুরো: বিগ বির টুইট ঘিরে স্মৃতিমেদুর বলিউড। শশী কাপুরের সঙ্গে নিজের পুরনো ছবি টুইটারে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, সময়টা ভালো ছিল! ১৯৭৯ সাল। ৯ অগস্ট। রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল 'কালা পাত্থর'। যশ চোপড়ার এ ছবিতে যেন মেলা লেগে গিয়েছিল তারকাদের। একসঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন অমিতাভ বচ্চন, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা। সঙ্গে যোগ্য সঙ্গত দেন রাখী, পরভীন ববি, নীতু সিং, প্রেম চোপড়া, সঞ্জীব কুমার, পরীক্ষিত সাহানি এবং ম্যাক মোহন। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়! সিনেমা মুক্তির পরে কেটে গিয়েছে প্রায় চার দশক। কিন্তু দর্শকদের মধ্যে এই থ্রিলার ছবি নিয়ে আজও উন্মাদনা কমেনি। https://www.youtube.com/watch?v=tePeQkt0HFI কেবল প্রবীণ নয় নবীন প্রজন্মও আজকাল ইউটিউবে সার্চ করে দেখেন এ ছবির বিভিন্ন অংশ। আফটার অল '৭৫-এর দিওয়ারের পর অমিতাভ-শশীর এই জুটিই তো তখন ম্যাজিক। সম্প্রতি টুইট করে 'কালা পাত্থর'-এর লন্ডন প্রিমিয়ারের ছবি শেয়ার করেছেন বিগ বি। তিনটি ছবি দিয়ে অমিতাভ লিখেছেন, লন্ডনের ওয়েম্বলিতে 'কালা পাত্থর' সিনেমায় প্রিমিয়ারের ছবি এগুলি। তার পরে যেন খানিক মন খারাপ করেই বিগ বি লিখেছেন, 'সময়টা ভালো ছিল। প্রিয় শশীজি আমার সঙ্গে ছিলেন।' ২০১৭ সালের ৪ ডিসেম্বর মারা গিয়েছেন বলিউড অভিনেতা শশী কাপুর। তার মাস ছয়েক পরেই বিগ বি নিজের টুইটারে শশীর সঙ্গে তাঁর ছবি শেয়ার করেন। তাহলে কি শশীকে মিস করছেন অমিতাভ? এ প্রশ্নই এখন ঘুরছে টিনসেল টাউনের অন্দরে।

```