Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘কামুক বৃদ্ধ’, উদিতকে নিয়ে বিস্ফোরক বলি গায়ক, উগরে দিলেন ক্ষোভ

ভক্ত চুমু খেতে চেয়েছিলেন গালে। সেই ভক্তকেই চুমু ফেরতের নামে ঠোঁটেই চুমু খেয়ে নিয়েছিলেন উদিত নারায়ণ। তা নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক!

‘কামুক বৃদ্ধ’, উদিতকে নিয়ে বিস্ফোরক বলি গায়ক, উগরে দিলেন ক্ষোভ

উদিতের চুমু বিতর্ক

শেষ আপডেট: 19 April 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: ভক্ত চুমু খেতে চেয়েছিলেন গালে। সেই ভক্তকেই চুমু ফেরতের নামে ঠোঁটেই চুমু খেয়ে নিয়েছিলেন উদিত নারায়ণ। তা নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক! এবার বর্ষীয়ান এই গায়কের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন বলিউডের আরও এক জনপ্রিয় গায়ক, অমিত টন্ডন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে উদিতকে 'হর্নি ওল্ড ম্যান' আখ্যা দেন অমিত। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'কামুক বৃদ্ধ মানুষ'। 

অমিতের কথায়, "আমি ওঁর গায়কি পছন্দ করি, কিন্তু একটা কথা না বলে পারছি না, এখন উনি একজন কামুক বৃদ্ধ। জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে উনি এখন এমন একজন মানুষ কেউ যদি ওঁকে ইঙ্গিত দেন, সেই ইঙ্গিতের সাড়া দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ কাজ করে না।" 

এখানেই না থেমে অমিত আরও বলেন, "ভক্তরা এমনটা করবেই। আমার সঙ্গেও ঘটেছে। ভক্তরা কাছে আসার চেষ্টা করেছে। এটা তো তোমার উপর তুমি কতটা অনুমতি দেবে কাছে আসার। এই গুলোর সীমা তো নিজেরই নির্ধারণ করা উচিৎ।" 

চুমু বিতর্কে অতীতে মুখ খুলেছিলেন উদিত নারায়ণ। তিনি বলেছিলেন, "ভক্তরা এতটাই পাগল যে কী বলব। আমি কিন্তু এমনিতে এমনটা নই। খুবই ভদ্র। কিছু মানুষ এই ভাবেই তাদের ভালবাসা জাহির করে। এত ভিড়। তার মধ্যে দেহরক্ষীরাও থাকে। কিন্তু ওই যে ভক্তরা মনে করেন দেখার সুযোগ মিলছে কাছ থেকে যাই একটু হ্যান্ডশেক করে আসি, যাই একটু হাতে চুমু খেয়ে আসি। ওই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।" তবু বিতর্ক থামেনি, উদিতের 'স্বভাব' নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে।


```