Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যুদ্ধ পরিস্থিতিতে বাবা রয়েছেন জম্মুর বাড়িতে, চিন্তায় ঘুম নেই সময় রায়নার, লিখলেন...

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। কিন্তু যুদ্ধসদৃশ পরিস্থিতি তৈরি হলেই সীমান্ত ঘেঁষা শহরগুলির কাঁধে যেন চাপিয়ে দেওয়া হয় এক অনিশ্চয়তার ভার।

যুদ্ধ পরিস্থিতিতে বাবা রয়েছেন জম্মুর বাড়িতে, চিন্তায় ঘুম নেই সময় রায়নার, লিখলেন...

সময় রায়না

শেষ আপডেট: 9 May 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। কিন্তু যুদ্ধসদৃশ পরিস্থিতি তৈরি হলেই সীমান্ত ঘেঁষা শহরগুলির কাঁধে যেন চাপিয়ে দেওয়া হয় এক অনিশ্চয়তার ভার। জম্মু, কাশ্মীর, পাঞ্জাব কিংবা রাজস্থান—সীমান্তের ধারে ছায়া ঘন হলে আলো নিভে যায় শহরের। তেমনই ঘটেছে এবারও। সরকারের তরফে নির্দেশ, ব্ল্যাকআউট করতে হবে সীমান্তের পাশে থাকা শহরগুলোকে। নিভে গেছে আলো। কিন্তু নিভে যায়নি প্রিয়জনের চিন্তা।

মুম্বইয়ে বসে চিন্তায় রয়েছেন সময় রায়না। তাঁর বাবা রয়েছেন জম্মুতে। যুদ্ধের আঁচ এসে লাগছে প্রতিটি সংবাদে, প্রতিটি স্ট্যাটাসে। অথচ বাবার সঙ্গে ফোনে পাওয়া কয়েক মিনিটের কথায় কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন সময়।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "জম্মু থেকে আমার বাবা আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। বাবার স্থির এবং শান্ত কণ্ঠস্বর শুনে আমিও নিশ্চিন্ত হলাম কিছুটা। বাবা বারবার আমাকে চিন্তা করতে মানা করেছেন। ভারতীয় সশস্ত্র বাহিনী সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।"

তিনি লিখেছেন, "বাবার সঙ্গে কথা বলার পর আমি আমার মুম্বইয়ের বাড়ির আলো নিভিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। তখন দেখলাম, আমার এক প্রতিবেশীর ঘরের আলো এখনও জ্বলছে। আমি তাঁর সম্পর্কে কিছুই জানি না। কিন্তু কেন জানি না, আজ মনটা অস্থির হয়ে উঠল। হয়তো তাঁর প্রিয় মানুষটিও জম্মুতে রয়েছেন। হয়তো তাঁর বাড়িতেও একজন সেনা রয়েছেন। তাই রাতভর ঘুম আসছে না তাঁরও।"

শেষে তিনি লেখেন, "জম্মুর সব নাগরিকের জন্য আমার প্রার্থনা। শান্তিতে ঘুমাও। সেনাবাহিনীর ওপর বিশ্বাস রাখো। তাঁদের আত্মত্যাগের জন্য আমরা চিরঋণী। তাঁদের পরিবারের প্রতি আমার পরম শ্রদ্ধা। শুভরাত্রি। জয় হিন্দ।"


```