Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

রহমানের বিচ্ছেদের পরেই স্বামীকে ডিভোর্স দিলেন তাঁর বাঙালি গিটারিস্ট মোহিনী, ব্যাপারটা কী

রহমানের বিবাহ বিচ্ছেদ ঘোষণার ঠিক পরেই তাঁর টিমের সহশিল্পী গিটার বাদক মোহিনী দে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি তাঁর স্বামী মার্কের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন।

রহমানের বিচ্ছেদের পরেই স্বামীকে ডিভোর্স দিলেন তাঁর বাঙালি গিটারিস্ট মোহিনী, ব্যাপারটা কী

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 November 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এবং অস্কারজয়ী এ.আর. রহমানের স্ত্রী সায়রা বিচ্ছেদের ঘোষণা করেছেন। সায়রার আইনজীবী বন্দনা শাহ একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বিভিন্ন কারণ লেখা থাকলেও, এবার প্রকাশ্যে আসা নতুন খবরে নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। পরকীয়ার কারণেই কি দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেন এ আর রহমান? প্রশ্ন নেটিজেনের একাংশের। কিন্তু হঠাৎ কেন এই প্রশ্ন?

রহমানের বিবাহ বিচ্ছেদ ঘোষণার ঠিক পরেই তাঁর টিমের সহশিল্পী গিটার বাদক মোহিনী দে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি তাঁর স্বামী মার্কের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। অর্থাৎ তিনিও হাঁটলেন বিবাহ বিচ্ছেদের পথে। সেই থেকেই প্রশ্ন নেটপাড়ায়। তবে কি কোনও সূত্র রয়েছে? রহমানের বিবাহ বিচ্ছেদের পিছনে কি তবে রহমান ও মোহিনীর পরকীয়া?

View this post on Instagram

A post shared by Mohini Dey (@dey_bass)

রহমানের মতোই সোশ্যাল মিডিয়ায় এক লম্বা পোস্টে বিবাহ বিচ্ছেদের কথা স্পষ্ট জানিয়েছেন মোহিনী। পোস্টে লিখেছেন, 'অনেকটা মনখারাপ নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দু'জনের সিদ্ধান্ত। আমরা আলাদা হলেও, আমরা খুব ভালে বন্ধু থাকব। সম্পর্কে কোনও তিক্ততা থাকবে না। আমি ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব। এতদিন ধরে দু'জনে মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। পরবর্তীতেও সেটা হবে।' এই পোস্ট থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন।

মোহিনী দে কলকাতার মেয়ে। বয়স ২৯। আজ পর্যন্ত রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০ টি শোয়ে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবামও প্রকাশ করেছেন। মিউজিক ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি। সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। 

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রহমান। তাঁদের তিন সন্তান রয়েছে। কিন্তু একে অপরের সঙ্গে মনে দূরত্ব তৈরি হয়েছে, তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রহমান লিখছেন, 'অনেক বছর সংসার করার পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমরা দু'জনের কেউই নিতে পারছিলাম না। আমরা জানি যে আমাদের দু'জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু'জনের জন্যই এই বিচ্ছেদই ভাল।'


```