Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সাতখানা খেতাব বিলি আইলিশের, নজর কাড়লেন বিয়ন্সে, জেনিফার লোপেজ

এ বছরের অনুষ্ঠান শুরু হয় জেনিফার লোপেজের (Jennifer Lopez) পারফরম্যান্স দিয়ে। নমিনেশনে নাম তোলা শিল্পীদের বাছাই করা ৩১টি গানের মেডলির তালে পাক্কা ছ’মিনিটের নজরকাড়া নাচ পরিবেশন করেন তিনি।

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সাতখানা খেতাব বিলি আইলিশের, নজর কাড়লেন বিয়ন্সে, জেনিফার লোপেজ

বিলি আইলিশ

শেষ আপডেট: 27 May 2025 11:22

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের (American Music Awards) তালিকা ঘোষিত হল। আর প্রত্যাশিতভাবেই পুরস্কারের মঞ্চে ঝড় তুললেন গায়িকা বিলি আইলিশ (Billie Eilish)। জিতলেন ‘অ্যালবাম অফ দ্য ইয়ারে’র খেতাব।

শুধু তাই নয়, যে সাতটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন তিনি, তার সবকটায় সেরার শিরোপা দখল করেছেন। যার মধ্যে রয়েছে আর্টিস্ট অফ দ্য ইয়ার, ফেভারিট ট্যুরিং আর্টিস্টের মতো বিভাগও।

বিয়ন্সের (Beyonce) হাতে এসেছে ফেভারিট ফিমেল কান্ট্রি আর্টিস্ট এবং ফেভারিট কান্ট্রি অ্যালবামে সেরার খেতাব। ডান্স, পপ এবং হিপ-হপ ক্যাটাগরিতে অ্যালবাম বানালেও কান্ট্রি মিউজিকে বিয়ন্সেকে আগে সেভাবে পাওয়া যায়নি। তাঁর নয়া অ্যালবাম ‘কাউবয় কার্টার’ আমেরিকার লোকসংগীতের নকশা বদলে দিয়েছে। একটা নতুন চলন এনেছে। গ্র্যামির মঞ্চে তা ইতিমধ্যে আদৃত হয়েছে। এবার অ্যামেরিকার মিউজিক অ্যাওয়ার্ডও দিল সেরার শিরোপা।

পোস্ট মেলন (Post Malone) কান্ট্রির পুরুষ আর্টিস্ট বিভাগে খেতাব জিতেছে। ফেভারিট হিপ-হপ গানে বিজয়ী কেন্ড্রিক লামার (গান: নট লাইক আস)।

এ বছরের অনুষ্ঠান শুরু হয় জেনিফার লোপেজের (Jennifer Lopez) পারফরম্যান্স দিয়ে। নমিনেশনে নাম তোলা শিল্পীদের বাছাই করা ৩১টি গানের মেডলির তালে পাক্কা ছ’মিনিটের নজরকাড়া নাচ পরিবেশন করেন তিনি। মঞ্চে ঝড় উঠেছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সাবরিনা কারপেন্টারের ‘এসপ্রেসো’, কখনও বিলি আইলিশের ‘বার্ডস অফ আ ফেদার’।

এক নজরে দেখে নিন বিজয়ীদের তালিকা:

আর্টিস্ট অফ দ্য ইয়ার: বিলি আইলিশ
নিউ আর্টিস্ট অফ দ্য ইয়ার: গ্রাসি আব্রামস
অ্যালবাম অফ দ্য ইয়ার: হিট মি হার্ড অ্যান্ড সফট (বিলি আইলিশ)
সং অফ দ্য ইয়ার: বার্ডস অফ আ ফেদার (বিলি আইলিশ)
কোল্যাবোরেশন অফ দ্য ইয়ার: লেডি গাগা-ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল)
সোশ্যাল সং অফ দ্য ইয়ার: ডিওচি অ্যাংজাইটি
ফেভারিট ট্যুরিং আর্টিস্ট: বিলি আইলিশ
ফেভারিট মিউজিক ভিডিও: লেডি গাগা-ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল)
ফেভারিট ফিমেল পপ আর্টিস্ট: বিলি আইলিশ 
ফেভারিট পপ অ্যালবাম: বিলি আইলিশ (হিট মি হার্ড অ্যান্ড সফট)
ফেভারিট পপ সং: বিলি আইলিশ (বার্ডস অফ আ ফেদার)
ফেভারিট ফিমেল কান্ট্রি আর্টিস্ট: বিয়ন্সে 
ফেভারিট কান্ট্রি অ্যালবাম: বিয়ন্সে (কাউবয় কার্টার) 
ফেভারিট মেল হিপ হপ আর্টিস্ট: এমিনেম
ফেভারিট হিপ হপ অ্যালবাম: দ্য ডেথ অফ স্লিম শেডি


```