হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের (Allu Arjun) বাড়ির সামনে জড়ো হয় শত শত ভক্ত। কেউ আতশবাজি ফাটান, কেউ বা অভিনেতার মঙ্গল কামনায় পূজা দেন। জন্মদিনে প্রিয় তারকার এক ঝলক দেখার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ।

আল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা
শেষ আপডেট: 8 April 2026 10:18
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার (South Cinema Industry) জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) ৪৪তম জন্মদিন আজ (৮ এপ্রিল)। 'পুষ্পা' ছবির বিপুল সাফল্যের পর তিনি শুধু দক্ষিণে নন, জাতীয় স্তরেও এক বিশাল তারকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর সেই জনপ্রিয়তার প্রমাণ মিলল জন্মদিনের আগের রাতেই, ভক্তদের উচ্ছ্বাসে হায়দরাবাদের রাস্তায় যেন উৎসবের আমেজ। ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যা সামলাতে গিয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ (Police Lathicharge)।
জুবিলি হিলসে ভক্তদের ঢল, রাতভর উদযাপন
মঙ্গলবার গভীর রাতে হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের (Allu Arjun) বাড়ির সামনে জড়ো হয় শত শত ভক্ত। কেউ আতশবাজি ফাটান, কেউ বা অভিনেতার মঙ্গল কামনায় পূজা দেন। জন্মদিনে প্রিয় তারকার এক ঝলক দেখার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ। এই ভিড় সামলাতে হিমশিম খায় নিরাপত্তা কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত, কিন্তু তবুও ভক্তদের আবেগ থামানো যায়নি।
নতুন ছবির টাইটেল ঘোষণা নিয়ে উত্তেজনা তুঙ্গে
আল্লু অর্জুনের জন্মদিনকে (Allu Arjun Birthday) ঘিরে আরেকটি বড় চমক- আজই ঘোষণা হবে তার ও নির্মাতা অ্যাটলির নতুন সাই-ফাই ছবির টাইটেল। মঙ্গলবার একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে নির্মাতারা, যেখানে লেখা ছিল “Brace of the Beast”—এরপর থেকেই উত্তেজনা আরও বাড়ে। আজ, বুধবার রাত ১১টায় ছবির আনুষ্ঠানিক টাইটেল প্রকাশ করা হবে।
এই মেগা-প্রজেক্টের বাজেট নাকি ৭০০–৮০০ কোটি টাকা! রিপোর্ট বলছে, ছবিতে নায়িকা হিসেবে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রাশ্মিকা মন্দানা, ম্রুণাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং টাইগার শ্রফের নামও শোনা যাচ্ছে। তবে কোনওকিছুই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
ছবিটির অস্থায়ী নাম AA22 x A6- আল্লু অর্জুনের ২২তম এবং অ্যাটলির ষষ্ঠ ছবি। এটি দুই পর্বে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম অংশ আসতে পারে ২০২৭ সালে।
আরও বড় প্রজেক্ট লাইনে
এতেই শেষ নয়। আল্লু অর্জুন নাকি খুব শিগগিরই লোকেশ কানাগারাজের সঙ্গেও একটি নতুন ছবিতে কাজ শুরু করবেন। পাশাপাশি দর্শকদের অপেক্ষার পালা চলছে তাঁর ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি Pushpa 3: The Rampage-এর জন্য। Pushpa 2 মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে।
সামগ্রিকভাবে জন্মদিনে আল্লু অর্জুনকে ঘিরে উদ্দীপনা এমনই যে সোশ্যাল মিডিয়া থেকে হায়দরাবাদের রাস্তায়- সব জায়গায় তিনি একটাই নাম। ভক্তদের ভালোবাসায় ভরপুর এই দিনটি সত্যিই হয়ে উঠেছে দক্ষিণের স্টাইলিশ স্টারের জন্য স্মরণীয়।