Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নাতির জন্মদিনে সুইমিং পুল উপহার দিলেন দাদু! আল্লু অর্জুনের ছেলের ছবি ভাইরাল নেট-দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ছেলে আয়ানের জন্মদিন। পাঁচে পা দিয়েছে ছেলে। তার জন্য কি আর যেমন-তেমন উপহার মানায়? তাই আস্ত একটা সুইমিং পুল ছেলের জন্মদিনে উপহার দিলেন তার দাদু, অর্থাৎ আল্লু অর্জুনের বাবা। জন্মদিনের মাস দে

নাতির জন্মদিনে সুইমিং পুল উপহার দিলেন দাদু! আল্লু অর্জুনের ছেলের ছবি ভাইরাল নেট-দুনিয়ায়

শেষ আপডেট: 5 April 2019 06:21

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ছেলে আয়ানের জন্মদিন। পাঁচে পা দিয়েছে ছেলে। তার জন্য কি আর যেমন-তেমন উপহার মানায়? তাই আস্ত একটা সুইমিং পুল ছেলের জন্মদিনে উপহার দিলেন তার দাদু, অর্থাৎ আল্লু অর্জুনের বাবা। জন্মদিনের মাস দেড়েক আগেই তিনি নাতিকে জিজ্ঞেস করেছিলেন, কী উপহার চায় সে। আয়ান বলেছিল, সুইমিং পুল। ছোটো বাচ্চার খেয়াল তো এমনই হয়। কিন্তু হোক খেয়াল, তাতে কী! আদরের নাতির সাধ পূরণে মাত্র ৪৫ দিনের মধ্যে আস্ত পুল বানিয়ে দিলেন দাদু। উপহার পেয়ে আয়ানের মুখের খুশির ঝিলিক দেখার মতো হয়েছিল! আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই নেটিজেনরা খুশি হয়েছেন ছোট্ট শিশুর আনন্দ দেখে। ইনস্টাগ্রামে আল্লু অর্জুন সেই ছবি দিয়ে লিখেছেন, "আমার বাবা আয়ানকে সুইমিং পুল উপহার দিয়েছেন! আমি তো থ হয়ে গেছি! মাত্র দেড় মাস আগে বাবা ওকে জিজ্ঞেস করেছিলেন, ও কী চায় জন্মদিনে। ও বলেছিল পুল। আমরা ভাবিনি, সেটাই সত্যি করবেন বাবা! আয়ান খুব লাকি, এমন দাদু পেয়েছে বলে। আমি তো ওকে হিংসা করছি! এই পুলটার নাম দেব আল্লু পুল।" দেখুন তাঁর পোস্ট। https://www.instagram.com/p/Bvx62tFnqQO/?utm_source=ig_embed হাজার কাজের চাপেও পরিবার নিয়ে বরাবরই প্যাশনেট আল্লু অর্জুন। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট বরাবরই সে কথা বলে। গত মাসেই তিনি স্ত্রী স্নেহা রেড্ডির সঙ্গে আট বছরের সম্পর্ক উদযাপন করেছেন। ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৭ সালেও গোয়ায় তাঁর ছেলের জন্মদিন উদযাপনের ছবি মন কেড়েছিল নেটিজেনদের। দেখুন সুইমিং পুলে আয়ানের আরও একটি ছবি। https://www.instagram.com/p/Bvx3U66H7Zn/

```