Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দ্য লাইফ অব আ শোগার্ল’, দেবীপক্ষেই মুক্তি

ভক্তদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। অক্টোবরের প্রথম সপ্তাহেই মুক্তি পাচ্ছে ‘The Life of a Showgirl’— আর তাতেই শুরু হবে টেলর সুইফটের একেবারে নতুন এক সঙ্গীত-যাত্রা।

‘দ্য লাইফ অব আ শোগার্ল’, দেবীপক্ষেই মুক্তি

টেলর সুইফটের নতুন অ্যালবাম।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 August 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: আবারও চমক দিলেন পপ সেনসেশন টেলর সুইফট (Taylor swift)। ১৪ বার গ্র্যামি জয়ী এই তারকা ঘোষণা করলেন তাঁর দ্বাদশ স্টুডিও অ্যালবামের কথা। যে অ্যালবাম জঠরে থাকতে থাকতে অপেক্ষা ও আগ্রহ আকাশ ছুঁয়েছে। বাংলায় যখন দেবীপক্ষ, দশমী পেরিয়ে একাদশীর সন্ধে, ঠিক সেই প্রহরেই মুক্তি পাবে টেলরের সেই নয়া অ্যালবাম— ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ (The Life of a Showgirl)। সঠিক তারিখ হল ৩ অক্টোবর। 

টেলর সুইফট অ্যালবামের কভারও প্রকাশ করেছেন তাঁর অফিসিয়াল ওয়েবসাইট ও ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন— ‘অ্যান্ড, বেবি, দ্যট’স শো বিজনেস ফর ইউ’ (And, baby, that’s show business for you.)।

গত বছরের এপ্রিলে মুক্তি পাওয়া দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট (The Tortured Poets Department) মতো এই অ্যালবাম মোটেও গম্ভীর প্রকৃতির নয়। পুরোপুরি উল্টো। অনেক বেশি ফান-পপ, উচ্ছ্বাস ও এনার্জিতে ভরপুর। অ্যালবামের ঘোষণায় সুইফট কমলা রঙকে বেছে নিয়েছেন থিম হিসেবে। তাঁর ব্যাখ্যা, “এই রঙ আমার জীবনের এনার্জির সঙ্গে মিলে যায়। এবারে যা তৈরি করেছি, সেটাই আমার ট্যুরের আড়ালের গল্প।”

আসলে ইস্টার ট্যুরের শেষ শো-তে ভক্তরা লক্ষ্য করেছিলেন, মঞ্চ থেকে কমলা দরজা দিয়ে বের হচ্ছেন স্যুইফট। সেটাই ছিল নতুন অ্যালবামের ইঙ্গিত। সুইফট মুচকি হেসে বলেছেন, “আমি ভক্তদের ঠিক মতোই ট্রেনিং দিয়েছি।”

ট্রাভিস কেলসি ও জেসন কেলসির জনপ্রিয় পডকাস্ট নিউ হাইটসে অতিথি হয়ে এসেছিলেন সুইফট। সেখানেই হাতে ব্রিফকেস নিয়ে হাজির হয়ে নাটকীয়ভাবে খুলে জানান, নতুন অ্যালবামের নাম— “দ্য লাইফ অফ এ শোগার্ল”। সেই মুহূর্তেই ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়।

প্রি-সেলে দেওয়া তথ্য অনুযায়ী অ্যালবামে থাকছে ১২টি গান। তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে টাইটেল ট্র্যাক লাইফ অফ এ শোগার্ল নিয়ে’, যেটায় রয়েছেন আছেন বিশেষ অতিথি সাব্রিনা কার্পেন্টার। অন্য গানগুলির মধ্যে রয়েছে— দ্য ফেট অফ ওফেলিয়া, এলিজাবেথ টেলর, এলডেস্ট ডটার, রুইন দ্য ফ্রেন্ডশিপ, অ্যাকচুয়ালি রোমান্টিক, উইশ লিস্ট ইত্যাদি।

নতুন অ্যালবাম প্রসঙ্গে সুইফট বলেছেন, “এই অ্যালবামটা নিয়ে আমি যতটা যত্ন নিয়েছি, সেটা ভাষায় বোঝানো মুশকিল। বহুদিন ধরে এমনই একটা রেকর্ড বানাতে চেয়েছিলাম।” তিনি আরও জানিয়েছেন, ট্যুর চলাকালীন ইউরোপে থাকার সময়েই বেশিরভাগ গান তৈরি করেছেন। পডকাস্টে ট্রাভিস কেলসি আবার মুগ্ধ হয়ে বলেন, “ট্যুরের মধ্যে এত কিছু করে ফেলা যায়! সত্যিই অবিশ্বাস্য।”

এই অ্যালবাম সুইফট তৈরি করেছেন তাঁর বহু পুরনো মেন্টর ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে— যাঁদের সঙ্গে এর আগে রেডের (Red) এর মতো সফল অ্যালবাম বানিয়েছেন। সুইফটের কথায়, এটাকে বলতে পারো বজ্রপাতকে বোতলবন্দি করেছি, লাইটনিং ইন আ বটল।

ভক্তদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। অক্টোবরের প্রথম সপ্তাহেই মুক্তি পাচ্ছে ‘The Life of a Showgirl’— আর তাতেই শুরু হবে টেলর সুইফটের একেবারে নতুন এক সঙ্গীত-যাত্রা।


```