Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিয়া, বরুণ আর সিদ্ধার্থ, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর ৩ তারকার কোলেই কন্যাসন্তান

মঙ্গলবার রাতে নতুন খুশির খবর এল বলিউড থেকে—মা হলেন কিয়ারা আডবানী। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারার কন্যাসন্তান। 

আলিয়া, বরুণ আর সিদ্ধার্থ, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর ৩ তারকার কোলেই কন্যাসন্তান

এই ৩ তারকার কোলেই কন্যাসন্তান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 July 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে নতুন খুশির খবর এল বলিউড থেকে—মা হলেন কিয়ারা আডবানী। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারার কন্যাসন্তান। মা ও মেয়ে—দু'জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

চলতি বছরের শুরুতে প্রথমবার সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছিলেন এই জনপ্রিয় দম্পতি। তারপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন। মঙ্গলবার রাতেই সেই প্রতীক্ষার অবসান। জানা গিয়েছে, নরম্যাল ডেলিভারিতেই জন্ম নিয়েছে ছোট্ট অতিথি। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই লাইমলাইট থেকে খানিকটা দূরেই ছিলেন কিয়ারা। তবে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল সকলের।

আর এই খবরে নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে নতুন এক আলোচনা। কারণ, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির তিন মুখ্য অভিনেতা—আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মলহোত্রা—তাঁদের ঘরেই একে একে এসেছে কন্যাসন্তান!

২০২১ সালে বিয়ে করেছিলেন বরুণ ধাওয়ান ও নাতাশা। ২০২৪ সালের জুনে তাঁদের কোল জুড়ে আসে মেয়ে। এরপর ২০২২ সালে রণবীর কপূরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট, এবং বিয়ের বছরেই তাঁরা মেয়ের বাবা-মা হন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

এই কাকতালীয় মিল নিয়েই মাতছে সোশ্যাল মিডিয়া। অনেকেই মজা করে লিখেছেন, “লক্ষ্মী এনে দিলেন করণ জোহরই! এবার তাঁরই ছবিতে তিন স্টারকিড কন্যাকে একসঙ্গে দেখা যাবে কি?” আবার কেউ মন্তব্য করেছেন, “কন্যাসন্তানই সৌভাগ্যের প্রতীক!” এমন সুখবরে আপ্লুত নেটিজেনরা। বলিউডের এই ‘লক্ষ্মীময়ী’ ধারাবাহিকতা নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস যেন থামছেই না।


```