এই বছরের মাঝামাঝি থেকেই গুজব ছড়ায়—আলিয়া কি আবার অন্তঃসত্ত্বা? তবে কি রাহা এবার দিদি হতে চলেছে? আলিয়া ও রণবীর এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

আলিয়া ভাট
শেষ আপডেট: 21 June 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সাল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে ছিল অত্যন্ত বিশেষ। সে বছরই বান্দ্রার বাড়িতে দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’। তবে বছরটির সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তাঁদের কন্যাসন্তান রাহার জন্ম। এখন সেই ছোট্ট রাহা পা দিচ্ছে তিন বছরে।
এই বছরের মাঝামাঝি থেকেই গুজব ছড়ায়—আলিয়া কি আবার অন্তঃসত্ত্বা? তবে কি রাহা এবার দিদি হতে চলেছে? আলিয়া ও রণবীর এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবু আলিয়ার সাম্প্রতিক ক’টি পাবলিক অ্যাপিয়ারেন্স থেকেই শুরু হয় জল্পনা। কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ আরমানি প্রিভে-র গাউন পরিহিত আলিয়াকে দেখে অনেকেই মনে করেন, তিনি হয়তো গর্ভবতী। পরে এক বন্ধুর বিয়েতে স্পেনে যাওয়ার সময় গুজব কিছুটা কমে।
এই সপ্তাহেই আলিয়াকে মুম্বইয়ের এক জিমের বাইরে একাধিকবার দেখা গিয়েছিল। প্রতিবারই তাঁকে ক্যামেরার সামনে পড়ার আগে গাড়ির দরজার আড়াল নিতে দেখা যায়। অনেকে মনে করতে শুরু করেন, আলিয়া হয়তো বেবি বাম্প লুকোনোর চেষ্টা করছেন।
তবে সব জল্পনার ইতি টানল আলিয়ার সাম্প্রতিক এক ভাইরাল ভিডিও। বৃহস্পতিবার রাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, আলিয়া একটি নাচের রিহার্সাল শেষে হাসিমুখে বেরিয়ে আসছেন। তাঁর পরনে ছিল একটি কালো স্লিভলেস ক্রপ টপ ও হাই ওয়েস্ট ট্রাউজার। স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর টোনড কোমর ও ফিটনেস—যা দেখে নেটিজেনদের একাংশ বলছেন, “যাঁরা বেবি বাম্প খুঁজছিলেন, তাঁদের এবার থামা উচিত!”
এই মুহূর্তে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘আলফা’-র শ্যুটিং নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী শার্বরী। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই অ্যাকশন থ্রিলার। আর এই ছবির রিহার্সাল থেকেই বেরোনোর সময়ই ধরা পড়ে গেলেন ক্যামেরায়—আর নেটদুনিয়ার সব প্রশ্নের উত্তর যেন নিজেই দিয়ে দিলেন।