Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফের চোট পেলেন আলিয়া!

দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগেই বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন আলিয়া ভট্ট। সেখানেই অ্যাকশন শট দিতে গিয়ে কাঁধে চোট পান তিনি। সে সময় সাবধানে চলাফেরা করতে বলেছিলেন ডাক্তাররা। তবে প্রথম চোটের রেশ কাটতে না কাটতেই ফের চোট পে

ফের চোট পেলেন আলিয়া!

শেষ আপডেট: 19 June 2018 11:12

দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগেই বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন আলিয়া ভট্ট। সেখানেই অ্যাকশন শট দিতে গিয়ে কাঁধে চোট পান তিনি। সে সময় সাবধানে চলাফেরা করতে বলেছিলেন ডাক্তাররা। তবে প্রথম চোটের রেশ কাটতে না কাটতেই ফের চোট পেলেন তিনি। আপাতত ব্রহ্মাস্ত্রের পাশাপাশি নিজের পরবর্তী ছবি ‘কলঙ্ক’-এর শ্যুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন আলিয়া। সোমবারই শ্যুটিং শুরু হয়েছে এই ছবির। আর শ্যুটিংয়ের দ্বিতীয় দিনে ফ্লোরেই পায়ে চোট পেয়েছেন নায়িকা। শট দেওয়ার সময় আচমকাই পিছলে পড়ে জান তিনি। চোট লাগে ডান পায়ে। ডাক্তাররা জানিয়েছেন, ডান পায়ে ভালোই চোট পেয়েছেন আলিয়া। তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শও দিয়েছেন ডাক্তাররা। তবে আলিয়া কিন্তু একেবারেই কান দিচ্ছেন না এসবে। বরং পায়ে ব্যান্ডেজ বেঁধেই একসঙ্গে শ্যুটিং করে চলেছেন ব্রহ্মাস্ত্র এবং কলঙ্কের।

```