Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গাউন নয়, লেহেঙ্গা! কানের লাল কার্পেটে আলিয়ার পোশাক নিয়ে গুচি-র ভুল ধরিয়ে দিলেন ভারতীয়রা

অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, এই পোশাককে ‘গাউন’ বলা ঠিক হচ্ছে কি? কারণ, গাউন পড়ে ওয়ান পিসের অধীনে আর সেখানে আলিয়ার পরনে যে পোশাকটি দেখা যাচ্ছে তাতে রয়েছে ব্লাউজ, স্কার্ট আর ড্রেপ। 

গাউন নয়, লেহেঙ্গা! কানের লাল কার্পেটে আলিয়ার পোশাক নিয়ে গুচি-র ভুল ধরিয়ে দিলেন ভারতীয়রা

কানের রেড কার্পেটে আলিয়া ভট্ট

শেষ আপডেট: 27 May 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: আলিয়া ভাট ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে গুচির এক ঝলমলে পোশাকে হাজির হন (Alia Bhat wears Gucci saree)। ভারতীয় পোশাকের অনুপ্রেরণা তাতে স্পষ্ট। কিন্তু গোল বাধল তখন, যখন গুচি সেই পোশাকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সেটিকে ‘গাউন’ বলে উল্লেখ করে। আর তখনই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় ফ্যাশনপ্রেমীরা।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, এই পোশাককে ‘গাউন’ বলা ঠিক হচ্ছে কি? কারণ, গাউন পড়ে ওয়ান পিসের অধীনে আর সেখানে আলিয়ার পরনে যে পোশাকটি দেখা যাচ্ছে তাতে রয়েছে ব্লাউজ, স্কার্ট আর ড্রেপ। তাই যা বলা হচ্ছে আর যা আলিয়া পরেছেন- এই দুয়ের মধ্যে আকাশ-পাতাল তফাৎ।

আলিয়ার কান অভিষেকের জন্য স্টাইলিস্ট রিয়া কাপুর যে পোশাকটি তৈরি করিয়েছেন, সেটা নিয়ে তিনি বলেন, ‘ওরা একটা সেক্সি, মিনিমাল পোশাক তৈরি করেছে, তার সঙ্গে যুক্ত করেছে একেবারে ড্রামাটিক এক ড্রেপ।

আলিয়া ভাট (Alia Bhatt)  গুচির প্রথম ভারতীয় গ্লোবাল অ্যাম্বাসাডর, তাই ভারতীয় সংস্কৃতির অনুপ্রেরণায় পোশাক বানানোর নেপথ্যে রয়েছে আলিয়ার সঙ্গে ব্র্যান্ডের এই বিশেষ সম্পর্ক। আলিয়াও বলেন, এই পোশাক আসলে তাঁর চোখে শাড়ির এক নতুন সংজ্ঞা।

অনেক ভারতীয় ফ্যাশন বিশেষজ্ঞ মনে করছেন, গুচির উচিত ছিল পোশাকের ভারতীয় ডিজাইনের উৎসকে স্বীকৃতি দেওয়া।

তাহলে গুচি একে গাউন বলল কেন?

গুচির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি। তবে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মনে করছেন, এটা একধরনের ‘কালচারাল ইরেজার’ বা ‘ওয়েস্টার্ন সেন্ট্রিক দৃষ্টিভঙ্গি’।

এক বিশিষ্ট ফ্যাশন বিশেষজ্ঞের মতে, ‘আজকাল যদি কোনও পোশাক মাটিতে গড়িয়ে পড়ে, তাহলেই তাকে গাউন বলে চালানো যায়, সেটা ব্লাউজ-স্কার্ট হলেও। তবে প্রশ্ন হচ্ছে, আপনি পোশাক বিক্রি করছেন, না একটা গল্প বলছেন? গুচি হয়তো দ্বিতীয়টাই করতে চেয়েছে।’

আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে ভারতীয় সংস্কৃতি অনুপ্রেরণার ভান্ডার, এ কথা অস্বীকার করা যায় না। কিন্তু সেই অনুপ্রেরণা যখন কোনও রেড কার্পেট বা গ্লোবাল মঞ্চে তুলে ধরা হয়, তখন তার উপযুক্ত স্বীকৃতি দেওয়াটাও জরুরি। শুধু সাজিয়ে-গুছিয়ে একটা নাম দিয়ে দিলেই হয় না। নামের মধ্যেই লুকিয়ে থাকে ইতিহাস, পরিচয় আর এক সংস্কৃতির প্রতি সম্মান।


```