Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আল পাচিনো ৮২ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন, অন্তঃসত্ত্বা ২৯ বছরের বান্ধবী নূর আলফালাহ

দ্য ওয়াল ব্যুরো: তিনি অশীতিপর ‘বৃদ্ধ’। তবু এখনও যৌবনে ভরপুর আমেরিকার বিখ্যাত পরিচালক অভিনেতা আলফ্রেডো জেমস তথা আল পাচিনো। তিন সন্তানের পর ফের ৮২ বছর বয়সে বাবা হতে চলেছেন আল পাচিনো (Al Pacino is would be father at 82)। তাঁর ২৯ বছরের বান্ধবী

আল পাচিনো ৮২ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন, অন্তঃসত্ত্বা ২৯ বছরের বান্ধবী নূর আলফালাহ

শেষ আপডেট: 31 May 2023 06:49

দ্য ওয়াল ব্যুরো: তিনি অশীতিপর ‘বৃদ্ধ’। তবু এখনও যৌবনে ভরপুর আমেরিকার বিখ্যাত পরিচালক অভিনেতা আলফ্রেডো জেমস তথা আল পাচিনো। তিন সন্তানের পর ফের ৮২ বছর বয়সে বাবা হতে চলেছেন আল পাচিনো (Al Pacino is would be father at 82)। তাঁর ২৯ বছরের বান্ধবী নূর আলফালাহ আল পাচিনোর (Al Pacino) চতুর্থ সন্তানের জন্ম দিতে চলেছেন। এই মুহূর্তে ৮ মাসের অন্তঃস্বত্ত্বা এই মডেল।

নূর আলফালাহ

সম্প্রতি অভিনেতার প্রতিনিধি এই খবর জানান সংবাদ মাধ্যমকে।

২০২২ এর এপ্রিল মাস থেকেই আল পাচিনো এবং নূরকে (Al Pacino is would be father at 82) বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছিল।

তবে, সূত্রের খবর, তারও আগে অর্থাৎ করোনা অতিমারির সময় থেকেই সকলের চোখের আড়ালে ডেট করছিলেন আল পাচিনো এবং নূর (Noor Alfallah)।

I Can get Noor Satisfaction - Rock and Roll Stories

প্রসঙ্গত, বয়সে আল পাচিনো নূরের বাবার চেয়েও বয়সে বড়। তবে বয়সের ব্যবধান কখনওই প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি। এর আগেও একাধিক ধনী প্রবীণ ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ২৯ বছর বয়সি এই মডেল। মাত্র ২২ বছর বয়সে তিনি সম্পর্কে জড়ান ৭৪ বছর বয়সি রোলিং স্টোনের লিড সিংগার মিক জ্যাগারের সঙ্গে। এছাড়াও ৬০ বছরের ধনকুবের নিকোলাস বার্গরুয়েনের সঙ্গেও সম্পর্ক ছিল নূর আলফালাহর।

Al Pacino on His Legendary Roles
যুবক আল পাচিনো

অন্যদিকে ৮২ বছর বয়সি আল পাচিনোর প্রথম সন্তান জুলি মেরির বয়স ৩৩ বছর। প্রাক্তন বান্ধবী জ্যান ট্যারান্ট এবং আল পাচিনোর সন্তান তিনি। এরপর বেভার্লি ডি এঞ্জেলোর সঙ্গে সম্পর্কে থাকাকালীনও অ্যান্টন এবং অলিভিয়া নামে ২ যমজ সন্তানের বাবা হন আল পাচিনো। তবে আলফালাহ এই প্রথম মা হচ্ছেন আল পাচিনোর সন্তানের।

লক্ষ্মণ শেঠ আবার বিয়ে করেছেন! হলদিয়ার একদা সম্রাটের নতুন সঙ্গিনীর ছবি দেখুন


```