Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অক্ষয় খান্না প্রথম পছন্দ ছিলেন না! রহমান ডাকাতের চরিত্র ফিরিয়েছেন ৩ অভিনেতা, 'এখন আফসোস করেন'

ছবিতে মোট ৪০০ জনেরও বেশি শিল্পী বাছাই করতে হয়েছে। এজন্য তিনি ছ’জনকে নিয়ে আলাদা একটি টিম তৈরি করেন। আদিত্য ধর (Aditya Dhar) নাকি তাঁকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন, “যত দূর ভাবতে পারো ভাবো।"

অক্ষয় খান্না প্রথম পছন্দ ছিলেন না! রহমান ডাকাতের চরিত্র ফিরিয়েছেন ৩ অভিনেতা, 'এখন আফসোস করেন'

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 April 2026 12:57

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-এ 'ধুরন্ধর' (Dhurandhar), ২০২৬-এ 'ধুরন্ধর- দ্য রিভেঞ্জ' (Dhurandhar The Revenge)- আদিত্য ধরের (Aditya Dhar) অ্যাকশন–থ্রিলার ভারতীয় সিনেমায় নবজাগরণ এনে দিয়েছে, একথা বললেও ভুল হবে না। রণবীর সিং-এর (Ranveer Singh) এক্সপ্লোসিভ পারফরম্যান্স আর বিশাল স্কেলের গল্পে তোলপাড় দেশ-বিদেশের সিনেমাপ্রেমীরা। 'ধুরন্ধর' (Dhurandhar) এতটাই সাফল্য পেয়েছিল যে সিক্যুয়েল মুক্তি পেতেই বক্স অফিসে দাপট দেখা শুরু করে। ছবিটি যতটা বড় মাপের, তার কাস্টিং–এর পিছনেও ছিল ততটাই বড় একটি যুদ্ধ। সেই অজানা অধ্যায়ই এবার সামনে এনেছেন ক্যাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা (Casting Director Mukesh Chhabra)।

৪ ঘণ্টার গল্প শুনে ‘শক’!

এক সাক্ষাৎকারে মুকেশ ছাবরা (Mukesh Chhabra) বলেন, প্রথমবার যখন তাঁকে চিত্রনাট্য শোনানো হয়, তা করতে লেগেছিল প্রায় চার ঘণ্টা। গল্প শুনে তিনি এতটাই অবাক হয়েছিলেন যে নড়তেও পারেননি কিছুক্ষণ। তাঁর কথায়, “এত বড় স্কেলে আগে কখনও কাস্টিং (Dhurandhar casting) করিনি। এত চরিত্র, এত নতুন মুখ- সত্যিই চ্যালেঞ্জিং ছিল।”

ছবির দুই অংশ মিলিয়ে মোট ৪০০ জনেরও বেশি শিল্পী বাছাই করতে হয়েছে। এজন্য তিনি ছ’জনকে নিয়ে আলাদা একটি টিম তৈরি করেন। আদিত্য ধর (Aditya Dhar) নাকি তাঁকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন, “যত দূর ভাবতে পারো ভাবো।"

হামজার চরিত্রে রণবীর- প্রথম আর একমাত্র পছন্দ

মুকেশ জানান, ছবির প্রধান চরিত্র হামজার (Hamza) জন্য শুরু থেকেই একমাত্র পছন্দ ছিলেন রণবীর সিং (Ranveer Singh)। “ওই চরিত্রে রণবীর ছাড়া অন্য কাউকে ভাবাই হয়নি। রণবীরও গল্প শোনার পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়।” দুই বছরের রিসার্চ আর কাস্টিং প্রক্রিয়ার পর ছবিটি চূড়ান্ত রূপ পায়।

রহমান ডাকাতের চরিত্রে শুনতে হয়েছিল 'না'

ধুরন্ধরের অন্যতম প্রধান চরিত্র 'রহমান ডাকাত' (Rehmaan Dakait)। পর্দায় অক্ষয় খান্না (Akshay Khanna) একেবারে নিখুঁত অভিনয় দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। কিন্তু তিনি প্রথম পছন্দ ছিলেন না। কিন্তু ২-৩ জনকে প্রস্তাব দেওয়া হলে তাঁরা রাজি হননি বলে জানান মুকেশ।

বলেন, “অনেকেই বলেছিলেন এটি রণবীরের ছবি, তাই নেতিবাচক চরিত্রে করতে চান না। কিন্তু অক্ষয়ে খান্না দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। যাঁরা না করেছিলেন এখন আফসোস করেন।”

ইয়ালিনার চরিত্রে সন্ধান- ১০০০-এরও বেশি অডিশন

এই ছবির অন্যতম আলোচিত চরিত্র ইয়ালিনা জামালির ভূমিকায় অভিনয় করেছেন সারা অর্জুন। এই চরিত্রের জন্য নাকি করা হয়েছে ১০০০–এরও বেশি অডিশন। মুকেশ ছাবরা বলছেন, “আমরা চাইছিলাম সম্পূর্ণ নতুন মুখ। যেন দর্শক বিশ্বাস করে— এটাই ইয়ালিনা।”

রণবীর সিং, অক্ষয় খান্নার পাশাপাশি ছবিতে আছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদির মতো তারকারা।


```