Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ধুরন্ধর’-এ পর্দা কাঁপালেও বাস্তবে বড্ড 'একা' অক্ষয় খান্না! বিয়ে না করার কারণ জানালেন অভিনেতা

‘ধুরন্ধর’-এ রহমান ডাকাত হয়ে দর্শক মাতালেও বাস্তব জীবনে একাই থাকতে স্বচ্ছন্দ অক্ষয় খান্না। কেন বিয়ে করতে চান না অভিনেতা? জানালেন নিজেই।

‘ধুরন্ধর’-এ পর্দা কাঁপালেও বাস্তবে বড্ড 'একা' অক্ষয় খান্না! বিয়ে না করার কারণ জানালেন অভিনেতা

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 January 2026 15:46

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’ ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার আবির্ভাব যেন এক কথায় বিস্ফোরণ। পর্দায় তাঁর উপস্থিতি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। অনেকের মতে, অন-স্ক্রিন প্রভাবের দিক থেকে তিনি রণবীর সিংকেও ছাপিয়ে গিয়েছেন। ছবিতে তাঁর এন্ট্রি গান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আর অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশংসার ঝড়। এমনকি একাংশ দর্শক অক্ষয় খান্নার জন্য অস্কার মনোনয়নের দাবিও তুলছেন।

কেরিয়ারের শুরুর দিকে নরম, সংযত চরিত্রে দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন অক্ষয়। একের পর এক নেগেটিভ চরিত্রে শক্তিশালী অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, তাঁর অভিনয়-পরিসর কতটা বিস্তৃত। সেই সঙ্গে দর্শকের প্রত্যাশার মানদণ্ডও ক্রমশ উঁচুতে তুলে দিয়েছেন তিনি।

তবে পর্দায় যতটা দাপুটে, ব্যক্তিগত জীবনে অক্ষয় খান্না ঠিক ততটাই সংযত ও নিরিবিলি। দীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে না করা নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। ৫১ বছর বয়স ছুঁয়েও কেন এখনও তিনি অবিবাহিত, এই কৌতূহল ভক্তদের মধ্যে নতুন নয়।

এই প্রসঙ্গে একাধিক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অক্ষয়। এক পুরনো সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘কমিটমেন্ট-ফোবিক’ বলেছিলেন। তখনও তাঁর ধারণা ছিল, সঠিক মানুষকে পেলে হয়তো একদিন বিয়ে করবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাবনায় বদল এসেছে। পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বিয়ের জীবনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত বলে মনে হয় না তাঁর। অক্ষয়ের মতে, বিয়ে মানে শুধু প্রতিশ্রুতি নয়, এতে জীবনযাপনের ধরন পুরোপুরি বদলে যায়, যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না।

আরও এক সাক্ষাৎকারে তিনি আরও খোলামেলা স্বীকার করেছেন, এখন তিনি আগের থেকেও বেশি কমিটমেন্ট নিয়ে সতর্ক। সম্পর্কের ক্ষেত্রেও সাবধানী হয়ে উঠেছেন। কারণ একাই থাকতে তিনি স্বচ্ছন্দ। নিজের সঙ্গে সময় কাটানোতেই তাঁর সবচেয়ে বেশি শান্তি। অক্ষয়ের কথায়, “আমি এখন একা থাকতে ভালবাসি। নিজের সঙ্গে থাকা আমার কাছে সবচেয়ে আরামদায়ক।”
 


```