Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অক্ষয়ের সঙ্গে নেচে ফ্লোর মাতালেন প্রতিবন্ধী ফ্যান! ভক্তের উচ্ছ্বাসে আপ্লুত অভিনেতাও

দ্য ওয়াল ব্যুরো: দেশের বড় বড় শহরে ঘুরে নিজের সিনেমা 'রক্ষাবন্ধন'-এর (Raksha Bandhan) প্রচার করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। পরশুদিনই ঘুরে গিয়েছেন কলকাতায়। আর মঙ্গলবার সকালে দেশের রাজধানী দিল্লিতে প্রচারের ফাঁকে তিনি মুখোমুখি হলেন বিশেষভা

অক্ষয়ের সঙ্গে নেচে ফ্লোর মাতালেন প্রতিবন্ধী ফ্যান! ভক্তের উচ্ছ্বাসে আপ্লুত অভিনেতাও

শেষ আপডেট: 10 August 2022 15:37

দ্য ওয়াল ব্যুরো: দেশের বড় বড় শহরে ঘুরে নিজের সিনেমা 'রক্ষাবন্ধন'-এর (Raksha Bandhan) প্রচার করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। পরশুদিনই ঘুরে গিয়েছেন কলকাতায়। আর মঙ্গলবার সকালে দেশের রাজধানী দিল্লিতে প্রচারের ফাঁকে তিনি মুখোমুখি হলেন বিশেষভাবে সক্ষম এক অনুরাগীদের (specially abled fan) সঙ্গে।

এদিন অভিনেতা ইনস্টাগ্রামে সেই প্রোমোশনের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ওই অনুরাগী নিজের স্বল্প ক্ষমতা নিয়েই অক্ষয়ের 'গুড নিউজ' সিনেমার বিখ্যাত গান 'সওদা খারা খারা'য় নাচ করছেন দু'জনে। ক্যাপশনে অক্ষয় লেখেন, 'একজন অভিনেতা হিসেবে আমি প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করি, কিন্তু খুব কম লোকই এভাবে নিজের ছাপ রেখে যায়। গতকাল দিল্লিতে রক্ষাবন্ধন ছবির প্রচারের সময় বিনোদ ঠাকুর নামে একজনের সঙ্গে আলাপ হল। উনি অনুপ্রেরণা জোগালেন আমায়।'

আগামীকাল, ১১ অগস্ট দেশজুড়ে মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন হিন্দি ছবি 'রক্ষাবন্ধন'। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এদিকে অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না ইতিমধ্যেই ছবিটি নিয়ে নিজের রায় জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি, দর্শকরা কেউই সিনেমাটা শেষ করার পর চোখের জল ধরে রাখতে পারবেন না।

ছবির ট্রেলার শেয়ার করে টুইঙ্কেল লিখেছেন, 'রক্ষা বন্ধন প্রথমার্ধে আমাকে যেমন হাসিয়েছিল, ঠিক তেমনই দ্বিতীয়ার্ধে কাঁদিয়েছে। এই ছবি সমস্ত দর্শকের মনে দাগ কেটে যাবে। রক্ষাবন্ধন আপনাদের হাসাতে পারে, আবার বিরক্তও করতে পারে। কিন্তু কেউই শুকনো চোখে প্রেক্ষাগৃহ ছেড়ে বেরোতে পারবেন না।'

অক্ষয়ের শেষ দুটি ছবি 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে একেবারেই ভাল ফল করতে পারেনি। তাই এই ছবি নিয়ে তিনি যতটা আশাবাদী, ততটাই চিন্তায় রয়েছেন। তার উপর আমির খানের 'লাল সিং চাড্ডা'র সঙ্গে সিনেমাহলে ক্ল্যাশ হতে চলেছে। তাই অক্ষয়ের চাপ থাকা একেবারেই অস্বাভাবিক নয়।

আলিয়াকে নিয়ে মুখ খুললেন ননদ করিনা! বললেন…


```