Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

মা আইসিইউতে, ব্রিটেন থেকে মুম্বই ফিরলেন অক্ষয়

দ্য ওয়াল ব্যুরো: মায়ের (mother)  অসুস্থতা (illness) ছেলেকে টেনে আনল ভারতে (india)। মাসখানেক হল ব্রিটেনে (britain) ছিলেন অক্ষয় কুমার (akshay kumar)। সোমবার সকালেই মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে লন্ডন থেকে মুম্বই (mumbai) ফেরেন অক্ষয়

মা আইসিইউতে, ব্রিটেন থেকে মুম্বই ফিরলেন অক্ষয়

শেষ আপডেট: 7 September 2021 14:45

দ্য ওয়াল ব্যুরো: মায়ের (mother)  অসুস্থতা (illness) ছেলেকে টেনে আনল ভারতে (india)। মাসখানেক হল ব্রিটেনে (britain) ছিলেন অক্ষয় কুমার (akshay kumar)। সোমবার সকালেই মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে লন্ডন থেকে মুম্বই (mumbai) ফেরেন অক্ষয়। মুম্বই বিমানবন্দরে অক্ষয়ের নামার ছবি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। বেশ কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, বলিউড তারকার (bollywood star) মা অরুণা ভাটিয়ার শরীর গত কয়েকদিন ধরে ভাল নেই। বর্তমানে তিনি মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে আইসিইউতে (icu) ভর্তি আছেন। মায়ের সঙ্গে অক্ষয় সম্পর্কের গভীর বন্ধনে জড়িয়ে আছেন। তাই মা ভাল নেই, খবর পেয়েই সব কাজ ফেলে ভারতে ফেরার সিদ্ধান্ত নেন অক্ষয়। আরও পড়ুন---পদ্মফুলের নেতার বাড়িতে মধুচক্রের জমাট আসর! দুই যুবক, এক যুবতী আটক     তবে কাজের প্রতিও তিনি এতটাই নিষ্ঠাবান যে, প্রডিউসারদের অক্ষয় বলে এসেছেন, যে দৃশ্যগুলিতে তাঁর উপস্থিতির দরকার নেই, সেগুলির শ্যুটিং যেন চালিয়ে যান তাঁরা। তাঁর বাকি সব কাজকর্মের কমিটমেন্টও  বহাল থাকছে। একটি সূত্রের বক্তব্য, ব্যক্তিগত সুবিধা, অসুবিধা, প্রতিকূলতা, চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যেতে হবে, এটা অক্ষয় বিশ্বাস করেন। গোটা ২০২১ সালটা ব্যস্ততায় ঠাসা অক্ষয়ের কর্মসূচি। এর আগে তিনি আতরঙ্গি রে-র শ্যুটিং করেছেন সারা আলি খান, ধনুশের সঙ্গে। বচ্চন পান্ডেতেও দেখা যাবে তাঁকে। পৃথ্বীরাজ চৌহানের বায়োপিক পৃথ্বীরাজ-এও থাকছেন তিনি। চলতি বছরে রিলিজ করার কথা সূর্যবংশী। নতুন দুটো প্রজেক্ট রক্ষা বন্ধন, রাম সেতু-রও ঘোষণা করেছেন অক্ষয়। শেষ অক্ষয়কে দেখা গিয়েছিল চরবৃত্তি কেন্দ্রিক থ্রিলার বেল বটম-এ লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূরের সঙ্গে।        

```