Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বড়পর্দায় ফের একসঙ্গে সইফ-অক্ষয়, ১৭ বছর পর কীভাবে 'রিইউনিয়ন' সম্ভব করলেন প্রিয়দর্শন?

১৭ বছর পর ফের অক্ষয়-সইফ জুটি! প্রিয়দর্শনের নতুন ছবিতে শুরু হচ্ছে শয়তানি রিইউনিয়ন।

বড়পর্দায় ফের একসঙ্গে সইফ-অক্ষয়, ১৭ বছর পর কীভাবে 'রিইউনিয়ন' সম্ভব করলেন প্রিয়দর্শন?

অক্ষয় কুমার এবং সইফ আলি খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 August 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই তারকা অক্ষয় কুমার এবং সইফ আলি খান, এক সময়ের ‘আনাড়ি’ এবং ‘খিলাড়ি’ জুটি আবার ফিরছেন বড়পর্দায়। প্রায় ১৭ বছর পর এই দুই জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে আনছেন পরিচালক প্রিয়দর্শন। বলিউডপ্রেমীরা জানেন, প্রিয়দর্শনের ছবিতে থাকে মজার মোড়, চমক এবং অঢেল বিনোদন। ফলে স্বাভাবিকভাবেই এই রিইউনিয়ন নিয়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে।

সম্প্রতি অক্ষয় কুমার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সইফ এবং প্রিয়দর্শন আড্ডায় মেতে আছেন। অক্ষয়ের হাতে নতুন ছবির ক্ল্যাপবোর্ড, আর আশ্চর্যজনকভাবে অক্ষয়ের টি-শার্টে থাকা “Saint” লেখা ক্ল্যাপবোর্ডের রঙের সঙ্গেই মিলে গেছে।

মজার ছলে প্রিয়দর্শন বলেন, ‘‘সইফের এটা পরা উচিত আর অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরা উচিত।’’ উত্তরে অক্ষয় মজা করে বলেন, ‘‘তুমি জানো না, ও কিন্তু শয়তান!’’ সঙ্গে সঙ্গেই সইফের জবাব, ‘‘ভেতরে।’’ দুজনের খুনসুটিতে হাসিতে ফেটে পড়েন প্রিয়দর্শনও। শেষে তিনি বলেন, ‘‘যাই হোক, আমি দুটো শয়তানের সঙ্গে কাজ করছি।’’

অক্ষয় পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘‘১৮ বছর পর সইফের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন, এবার একসঙ্গে শয়তানি শুরু করি!’’

২০০৮ সালের পর আবার অক্ষয়-সইফ জুটি ফিরছে বড়পর্দায়। সঙ্গে প্রিয়দর্শনের জাদু—দর্শকদের কাছে এটি নিঃসন্দেহে বড় চমক।

জানা গেছে, ছবিটি ২০১৬ সালে মোহনলাল অভিনীত মালয়ালাম হিট সিনেমা ওপ্পাম-এর হিন্দি রিমেক হতে চলেছে। এর ঘোষণা হয়েছিল জুলাই মাসে লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন, যখন প্রিয়দর্শন সইফ ও অক্ষয়ের একটি ছবি শেয়ার করেছিলেন। যদিও ছবির নাম বা কাহিনি নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আসেনি।


```