Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ঐশ্বর্যা 'না' বলায় সুযোগ পান করিশ্মা, ১২টি আওয়ার্ড জিতেছিল আমিরের এই ব্লকবাস্টার ছবি

বলিউড তারকা আমির খানের কেরিয়ারে ১৯৯৬ সালটি ছিল এক মাইলফলক। সেবছর মুক্তি পায় তাঁর অন্যতম সুপারহিট ছবি।

ঐশ্বর্যা 'না' বলায় সুযোগ পান করিশ্মা, ১২টি আওয়ার্ড জিতেছিল আমিরের এই ব্লকবাস্টার ছবি

আমির খান ও করিশ্মা কাপুর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 June 2025 23:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা আমির খানের কেরিয়ারে ১৯৯৬ সালটি ছিল এক মাইলফলক। সেবছর মুক্তি পায় তাঁর অন্যতম সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’। বক্স অফিসে ছবি তোলপাড় তো করেই, সেই সঙ্গে জিতে নেয় ফিল্মফেয়ারের সেরা ছবির পুরস্কার-সহ মোট ১২টি সম্মান। অথচ জানেন কি, প্রথমে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন খোদ আমির খান!

এই ছবিতে আমির খানের বিপরীতে ছিলেন করিশ্মা কাপুর। তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। যদিও ছবির নায়িকার চরিত্রটি প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বর্যা রাইকে। এক পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্যা নিজেই জানিয়েছিলেন—"মিস ইন্ডিয়াতে না গেলে, রাজা হিন্দুস্তানি-ই হত আমার প্রথম ছবি।"

আইএমডিবির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই ছবির কাহিনি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন আমির। তাই প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন। পরে পরিচালক ধীরভাবে তাঁকে বোঝান এবং ছবিটি করতে রাজি করান। ফলাফল—একটি ব্লকবাস্টার হিট।

‘রাজা হিন্দুস্তানি’ শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, সমালোচনামূলক প্রশংসাও কুড়ায়। সেরা অভিনেতার পুরস্কার পান আমির খান। সেরা অভিনেত্রী হন করিশ্মা কাপুর। ছবির সঙ্গীত পরিচালকরাও পান সেরা সঙ্গীত পরিচালক সম্মান।
সব মিলিয়ে, ছবিটি পায় মোট ১২টি ফিল্মফেয়ার পুরস্কার।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি আজও অনেক দর্শকের কাছে প্রিয়, বিশেষ করে এর গানে ও সংলাপে এখনও রয়েছে নস্টালজিয়ার ছোঁয়া।


```