Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঐশ্বর্যা, কিন্তু কেন বললেন, 'অভিষেক পারে না!'

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের গুঞ্জন বলিপাড়ায় গত এক বছরেরও বেশি সময় ধরে ঘুরে বেড়াচ্ছে।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঐশ্বর্যা, কিন্তু কেন বললেন, 'অভিষেক পারে না!'

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের গুঞ্জন বলিপাড়ায় গত এক বছরেরও বেশি সময় ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে সেই জল্পনা নিয়েই দু'জনের কেউই কখনও সরাসরি মুখ খোলেননি। তবুও তাঁদের আচরণ, প্রকাশ্যে মন্তব্য কিংবা ভাইরাল ভিডিয়ো নানা সময়ে সেই গুঞ্জনকে আরও জোরদার করেছে।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান ও টকশোয়ের ক্লিপিংস ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁদের সম্পর্কের মিষ্টি খুনসুটি, কখনও আবার স্পষ্ট বিরক্তির বহিঃপ্রকাশ দেখা গিয়েছে সেই ভিডিওগুলোতে। মুখে যদিও তাঁরা কিছু বলেননি, তবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু—এমনটাই মত নেটিজেনদের একাংশের।

প্রসঙ্গত, ঐশ্বর্যা অতীতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি মুখ খুলতে পছন্দ করতেন না। ২০০৫ সালে অভিষেকের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও, তাঁদের ঘনিষ্ঠতা অনেক গভীর হলেও প্রাথমিকভাবে সে সম্পর্কের আঁচ পাননি কেউই।

তবে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ের আগে যৌনতা নিয়ে প্রশ্নের জবাবে ঐশ্বর্যা সাফ জানান, “এটা একান্তই ব্যক্তিগত বিষয়। এনিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। ভারতের সংস্কৃতিতে এমন কিছু হয় না।” তাঁর কথায়, এই বিষয়টি ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই তিনি মনে করেন।

এমনকি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়েও একাধিকবার টকশোতে তাঁরা হাস্যরসের মোড়কে কথা বলেছেন। ‘দ্য কপিল শর্মা শো’-তে একবার ঐশ্বর্যা এসেছিলেন অতিথি হয়ে। সঞ্চালক কপিল তাঁকে সরাসরি জিজ্ঞেস করেন, “অভিষেকের সঙ্গে ঝগড়া হলে কী হয়?” তখন দর্শকের আসনে থাকা নভজ্যোৎ সিং সিধু হেসে বলেন, “অভিষেকই তো সরি বলে!” এই কথা শুনে ঐশ্বর্যাও আর চুপ থাকেননি। জবাবে বলেন, “আমি-ই সরি বলি প্রত্যেকবার এবং ঝগড়া মিটিয়ে নিই। অভিষেক পারে না।”

তাঁদের সেই উত্তরেই যেন স্পষ্ট হয়, সম্পর্কের যতই টানাপোড়েন থাকুক না কেন, শেষমেশ বোঝাপড়াই হয় তাঁদের মধ্যে। সম্পর্কের রসায়ন নিয়ে তাঁরা যতই নীরব থাকুন, তাঁদের ইঙ্গিত যে অনেক কিছু বলে দেয়—তা আর বলার অপেক্ষা রাখে না।


```