Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রশ্মিকার মুখ বসিয়ে 'ভুয়ো' ভিডিও বানাল এআই, আইনি ব্যবস্থা নিতে বললেন বিগ বি

ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে নিশানা করেছেন নেটিজেনরা। এমন পোশাক পরা উচিত হয়নি বলে সোচ্চার হয়েছেন নীতি পুলিশরা। টেনে এনেছেন ভারতীয় সংস্কৃতির প্রসঙ্গ। 

রশ্মিকার মুখ বসিয়ে 'ভুয়ো' ভিডিও বানাল এআই, আইনি ব্যবস্থা নিতে বললেন বিগ বি

শেষ আপডেট: 6 November 2023 15:28

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে অনেকেই 'ছিঃ ছিঃ' করেছেন। কী ছিল ভিডিওতে?

নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে দেখা যাচ্ছে। কিন্তু নেটিজেনদের আপত্তি বিষয় হল, অভিনেত্রীর পোশাক নিয়ে! দেখা যাচ্ছে রশ্মিকা লিফটের মধ্যে ঢুকছেন। পরনে তাঁর কালো রঙের পোশাক। পোশাকটির গলা গভীরভাবে কাটা। এতটাই কাটা যে ওই পোশাকের মধ্যে দিয়ে উঁকি মারছে অভিনেত্রীর স্তন-যুগল!

ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে নিশানা করেছেন নেটিজেনরা। এমন পোশাক পরা উচিত হয়নি বলে সোচ্চার হয়েছেন নীতি পুলিশরা। টেনে এনেছেন ভারতীয় সংস্কৃতির প্রসঙ্গ। 

আসলে এই ভিডিওটা ভুয়ো। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিওটি রশ্মিকার নয়ই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করে বানানো হয়েছে। অন্য এক মহিলার মুখের জায়গায় অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।

জানা গেছে, ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে রশ্মিকার ভিডিও বানানো হয়েছে। সাংবাদিক অভিষেক কুমার প্রথম এই বিষয়টি নজরে আনেন। তিনি জানান, ওই ভিডিওটি ভুয়ো। এই ভিডিও প্রথম ৮ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন জারা প্যাটেল নামে এক মহিলা। সেই ভিডিওতেই জারার মুখ পাল্টে বসিয়ে দেওয়া হয় রশ্মিকার মুখ। 

এই ভিডিও রশ্মিকার নয়, জানতে পেরেই অভিনেত্রীর অনুগামীরা সরব হয়েছেন। তাঁদের দাবি, অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এমনকী সোশ্যাল মিডিয়ায় অভিষেক কুমারের পোস্ট শেয়ার করে অমিতাভ বচ্চনও জানান, এই ভিডিওটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার যথেষ্ট জোরালো কারণ রয়েছে। 

ডিপফেক হল এমন একটি প্রযুক্তি যেখানে এআইয়ের মাধ্যমে একজনের ভিডিওতে অন্যজনের মুখ বসিয়ে দেওয়া যায়। আপাতভাবে ভুয়ো ভিডিওটি দেখে বোঝার উপায় থাকে না সেটি আসল না নকল। তবে রশ্মিকার এমন 'আপত্তিকর' ভিডিও কে বানাল, তা এখনও জানা যায়নি।


```