‘সাইয়ারা’ ছবির সাফল্য উদযাপন পার্টিতে অনীত পাড্ডাকে কপালে চুমু খেলেন আহান পাণ্ডে। ভাইরাল ভিডিও ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আহান পাণ্ডে ও অনীত পাড্ডা
শেষ আপডেট: 10 August 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল 'সাইয়ারা' ছবির সাফল্য উৎসব। তারকারা হাজির ছিলেন উৎসবের রঙিন মঞ্চে, তবে সবার নজর কাড়ল ছবির দুই মুখ্য অভিনেতা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার এক আবেগঘন মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পার্টিতে আহান স্নেহভরে আনীতের কপালে চুমু খাচ্ছেন। এই দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বাস সামলাতে পারেননি।
OMG THE WAY AHAAN KISSED ANEET'S FOREHEAD SO CASUALLY IM NOT OKAY pic.twitter.com/wMvxRGvEy0
— م (@zoyarants) August 10, 2025
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দু’জনকে বেশ খুনসুটি ও আনন্দে মেতে থাকতে দেখা যায়। ভক্তরা কমেন্টে লিখেছেন, “দু’জনেই ভীষণ কিউট”। কেউ কেউ আবার বলছেন, “শুধু বন্ধুত্বের চুমু, এর বেশি কিছু নয়।”
আহানের মা, ডিয়ান পাণ্ডে, নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে পরিচালক মোহিত সুরি ও কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। অনীতকে প্রশংসা করে তিনি লিখেছেন, “তুমি দারুণ অভিনেত্রী, তোমার জন্য গর্বিত।” ছেলেকে উদ্দেশ করে লিখেছেন, “তুমি আমার হৃদয়, আত্মা, জীবন—সবকিছু। সবসময় এমনই থেকো।”
মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা' বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়েছে। ভারতে ছবিটির আয় ইতিমধ্যেই ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে, আর বিশ্বব্যাপী আয় ৫০০ কোটিরও বেশি। আহান ও অনীত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আলম খান, সিদ মাক্কার, শান গ্রোভার, রাজেশ কুমার ও বরুণ বদোলা।