Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'এত ভদ্র, নম্র ব্যবহার...', চলন্ত গাড়ি থেকেই ভক্তদের সঙ্গে সেলফি আহানের, আপ্লুত নেটপাড়া

বলিউডের তরুণ তারকা আহান পান্ডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে, তাঁর প্রথম ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই। 

'এত ভদ্র, নম্র ব্যবহার...', চলন্ত গাড়ি থেকেই ভক্তদের সঙ্গে সেলফি আহানের, আপ্লুত নেটপাড়া

আহান পান্ডে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 August 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তরুণ তারকা আহান পান্ডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে, তাঁর প্রথম ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই। অনীত পান্ডের বিপরীতে অভিনীত এই ছবিটি তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছে। মুক্তির পর থেকেই তাঁর ফ্যান ফলোয়িং দ্রুত বেড়েছে। যেখানেই যান, ভক্তরা এক ঝলক দেখার জন্য ভিড় জমান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, গাড়িতে করে যাওয়ার সময় ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। তাড়াহুড়ো করে গাড়ি সরিয়ে না নিয়ে, আহান জানালার কাচ নামিয়ে এক বাইক আরোহী ভক্তের মোবাইল হাতে নিয়ে সেলফি তুলতে দেন। চলন্ত গাড়ি থেকেও এই ভদ্র ও আন্তরিক আচরণে ভক্তদের মন জয় করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, “সুদর্শন, ভদ্র আর মাটির মানুষ। আহান তুমি আমাদের মন জয় করেছ।” আরেকজনের মন্তব্য, “খুব কিউট আর সরল। আমি ডাবস্ম্যাশের দিন থেকেই ফলো করছি, ওকে খুশি দেখলে আমরাও খুশি হই।” কেউ বলেছেন, “এত পিওর, এত ভদ্রলোক। আজকের প্রজন্মে বিরল।”


```