Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সুহানা প্রেম করছেন অমিতাভর নাতির সঙ্গে! প্রকাশ্যেই চুমু, ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা (Agastya Nanda) ও শাহরুখ খানের কন্যা সুহানা খান (Suhana Khan) কি প্রেম করছেন? মঙ্গলবার রাতের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বলিউডের অন্দরে। উল্লেখ্য, জ

সুহানা প্রেম করছেন অমিতাভর নাতির সঙ্গে! প্রকাশ্যেই চুমু, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 29 March 2023 14:40

দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা (Agastya Nanda) ও শাহরুখ খানের কন্যা সুহানা খান (Suhana Khan) কি প্রেম করছেন? মঙ্গলবার রাতের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বলিউডের অন্দরে। উল্লেখ্য, জোয়া আখতারের পরবর্তী ছবি 'দ্য আর্চিস'-এ একসঙ্গেই অভিনয় করতে দেখা যাবে সুহানা-অগস্ত্যকে। সেখান থেকে দু'জনের সম্পর্ক আরও এগিয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।

মঙ্গলবার জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টির বান্ধবী তানিয়া শ্রুফ। সেখানেই এসেছিলেন অনন্যা পাণ্ডে, অগস্ত্য নন্দা, সুহানা খানরা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জন্মদিনের পার্টি শেষ হওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসছেন সুহানা। তাঁকে গাড়ি অবধি ছাড়তে আসতে দেখা যায় অগস্ত্যকে। এরপর সুহানা গাড়িতে উঠে পড়তেই অগস্ত্য তাঁর উদ্দেশে ফ্লাইং কিস (Kiss) ছুড়ে দেন।

https://twitter.com/BollyTellyBuzz/status/1641001579590598656

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সুহানা ও অগস্ত্যর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় বি টাউনে। শাহরুখ কন্যার উদ্দেশে যেভাবে অগস্ত্যকে চুমু ছুড়তে দেখা গিয়েছে ওই ভিডিও ক্লিপে, তাতে প্রেমের গুঞ্জন বেশ ভালই জমে উঠেছে। তবে এ সম্পর্ক সত্যিই প্রেমের নাকি একসঙ্গে কাজের জন্য গভীর বন্ধুত্বের, তা খোলসা করেননি কেউই। আপাতত ভবিষ্যতে এই জল কোনদিকে গড়ায়, সেদিকেই নজর সবার।

অক্ষয়ের ছবির সেটে মর্মান্তিক ঘটনা! দুর্গ থেকে পড়ে মৃত্যু ক্রু মেম্বারের


```