Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'আর্চি'র অভিনয়ে মুগ্ধ দর্শক! এবার শ্রীরাম রাঘবনের ছবিতে ডাক পেলেন অমিতাভের নাতি

ছবিতে অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা ধর্মেন্দ্রকেও। 

'আর্চি'র অভিনয়ে মুগ্ধ দর্শক! এবার শ্রীরাম রাঘবনের ছবিতে ডাক পেলেন অমিতাভের নাতি

শেষ আপডেট: 15 December 2023 14:22

দ্য ওয়াল ব্যুরো: দ্য আর্চিস' নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সিনেমায় মূল চরিত্রে রয়েছেন সাতজন তরুণ-তরুণী। যাঁদের মধ্যে তিনজন আবার তারকা পরিবারের সন্তান। সিনেমায় আর্চির চরিত্রে আছেন অগ্যস্ত নন্দা, যিনি সম্পর্কে অমিতাভ বচ্চনের নাতি। প্রথম ছবিতেই সুদর্শন অগ্যস্তর অভিনয় বেশ মনে ধরেছে সবার। আর এরপরই তাঁর ঝুলিতে এল শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের সিনেমা।

'বদলাপুর', 'অন্ধাধুন'-এর মতো ছবির সৌজন্যে শ্রীরাম রাঘবন দর্শকদের কাছে বেশ পরিচিত একটি নাম। এবার তাঁরই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে অগ্যস্তকে। জানা গিয়েছে, ছবির নাম 'এক্কিস'। আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। বলিউড সূত্রে খবর, এই ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক অরুণ ক্ষেত্রপালের বায়োপিক। অগ্যস্তর পাশাপাশি এই ছবিতে অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা ধর্মেন্দ্রকেও। 

এই ডিসেম্বরেই শ্রীরাম রাঘবনের নতুন সিনেমা 'মেরি ক্রিসমাস' মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একসঙ্গে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি এইসময় মুক্তি পাওয়ায় নিজের ছবির রিলিজ পিছিয়ে দিয়েছেন রাঘবন। বদলে জানুয়ারিতে আসতে পারে ক্যাটরিনা কাইফ, বিজয় সেতুপতি অভিনীত 'মেরি ক্রিসমাস'। জানা গিয়েছে, এই ছবিটি রিলিজ হওয়ার পরই 'এক্কিশ'-এর কাজে হাত দেবেন শ্রীরাম রাঘবন। আপাতত জোরকদমে নতুন সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে।

শ্যুটিংয়ের আগে চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অগ্যস্ত নন্দাও। তাঁর বাবা-মা সরাসরি সিনেমার সঙ্গে যুক্ত না হলেও অগ্যস্তর মামাবাড়ির সবাই-ই বলিউডের বড় বড় তারকা। বাবার ব্যবসার দিকে না গিয়ে অগ্যস্ত হেঁটেছেন মামাবাড়ির পথেই। তিনি জানেন, এখানে পান থেকে চুন খসলেই 'নেপোটিজমের প্রোডাক্ট' বলে দাগিয়ে দেওয়া হতে পারে। তাই নিজের আলাদা পরিচয় তৈরি করতে চেষ্টার কসুর করছেন না তরুণ অভিনেতা।


```