Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'সাইয়ারা'র পর এবার বড় বাজেটের ছবিতে অনীত! খুশি হয়ে আয়ুষ্মান লিখলেন, 'এটারই অপেক্ষা করছিলাম'

‘সাইয়ারা’ ছবির সাফল্যের পর অনীত এবার ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘শক্তিশালিনী’-তে অভিনয় করছেন।

'সাইয়ারা'র পর এবার বড় বাজেটের ছবিতে অনীত! খুশি হয়ে আয়ুষ্মান লিখলেন, 'এটারই অপেক্ষা করছিলাম'

অনীত পাড্ডা ও আয়ুষ্মান খুরানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 October 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’-র মাধ্যমে দর্শকের মন জয় করে নেওয়া অভিনেত্রী অনীত এবার বড় এক সুযোগ পেলেন। 'ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স'-এর আগামী ছবি 'শক্তিশালিনী'-তে দেখা যাবে তাঁকে। এই নতুন যাত্রার জন্য অনীতকে প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আয়ুষ্মান খুরানা, যিনি একই ফ্র্যাঞ্চাইজির সদ্য মুক্তি পাওয়া সফল ছবি 'থামা'-র অভিনেতা, তিনি অনীতকে স্বাগত জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় আয়ুষ্মান লিখেছেন, “তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এ। পাঞ্জাবি কন্যে এসে গিয়েছে। এটা আমাদের জন্যও খুবই গর্বের যে পাঞ্জাবের মেয়ে তার কাজের মাধ্যমে আমাদের গর্বিত করছে। তোমার জন্য ভীষণই গর্বিত। একটা একটা করে স্বপ্নপূরণ হোক তোমার। সুদূর পাঞ্জাব থেকে বলিউডে তোমার স্বপ্নপূরণের এই জার্নি সত্যিই খুব ভাল লাগছে। তোমাকে ‘শক্তিশালিনী’ ছবিতে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।”

শোনা গিয়েছিল, এই ছবিতে প্রথমে অভিনেত্রী কিয়ারা আডবাণীর অভিনয় করার কথা ছিল। তবে সন্তান আসার কারণে কিয়ারা বর্তমানে কাজ থেকে ছুটি নেওয়ায় সেই জায়গাতেই অনীত অভিনয় করবেন বলে গুঞ্জন চলছে। ছবিটি বড়দিনের মরশুমে, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।

অনীতের অভিনয় জগতে অভিষেক হয়েছিল রেবতীর ছবি ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয়ের মাধ্যমে। কিন্তু চলতি বছরে তাঁর অভিনীত 'সাইয়ারা' ছবিটিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। রোম্যান্টিক-মিউজিক্যাল এই ছবিতে নবাগত অহন পাণ্ডের সঙ্গে অনীতের রসায়ন দর্শকের মন কেড়ে নেয়। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি টাকার ব্যবসা করার পর এখন ওটিটি প্ল্যাটফর্মেও মুগ্ধ করছে দর্শককে। এই সাফল্যের পর অনীতের অনুরাগী সংখ্যাও এখন নেহাত কম নয়।


```