
শেষ আপডেট: 11 April 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান আইডলে মোটেও আশাব্যাঞ্জক ফল করতে পারেননি এই গায়ক। সিজন ৪ এবং সিজন ৬—দু’টিতেই তেমন দাগ কাটতে পারেননি। কিন্তু ২০১৯ সালে ‘কবির সিং’ ছবির সুপারহিট গান ‘কেয়সে হুয়া’ দিয়েই নতুন করে শুরু করে সাফল্যের যাত্রা। এখন ‘অ্যানিমাল’ ছবিতে বিশালের গলায় দুটি গান দারুণ হিট করেছে। অ্যানিমাল ছবিই তাঁর টার্নিং পয়েন্ট, এমনটাই বলছেন বিশাল। আর এই সাফল্যের পরেই একেবারে ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেনজ মেব্যাক জিএলএস-৬০০ কিনে ফেলেছেন বিশাল।
ভারতের বাজারে সবচেয়ে দামি গাড়ি মার্সিডিজ বেঞ্জ। মেব্যাক সিরিজের জিএলএস-৬০০র তুলনাই নেই। ভারতের বাজারে এই গাড়িটির দাম পড়ে প্রায় ২.৯৬ কোটি। গত বছর নীতু সিংও এই গাড়িই কিনেছিলেন। বলিউড অভিনেতারা অবশ্য তাঁদের বিলাসবহুল ব্যক্তিগত জীবনের কারণেও শিরোনামে থাকেন। মুম্বইতে মার্সিডিজ-বেঞ্জ গাড়ির ফ্র্যাঞ্চাইজি পার্টনারের অফিসিয়াল পেজ থেকে নতুন গাড়ির ছবি শেয়ার করেছেন বিশাল। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও বাবা-মায়ের সঙ্গে নতুন গাড়ি কেনার ছবি পোস্ট করেছেন।
View this post on Instagram
মার্সিডিজ-বেঞ্জ মেব্যাচ জিএলএস হল জার্মান অটোমেকারের সবচেয়ে বিলাসবহুল এসইউভি। বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি যেমন- অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা এবং রণবীর সিংয়ের মতো তারকাদের গ্যারেজে রয়েছে এই এসইউভি-র কালেকশন।
মেব্যাক জিএলএস স্ট্যান্ডার্ড জিএলএস-এর মতোই বিশাল দৈর্ঘ্যের গাড়ি। তবে মেব্যাক সংস্করণটি তার নতুন স্টাইলিংয়ের জন্য আরও আকর্ষণীয়। ইলেকট্রনিক স্লাইডিং প্যানোরামিক সানরুফ, ১২.৩ ইঞ্চি ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে, নানা রকমের আলোর ব্যবস্থা, গাড়ির আসনেই রয়েছে ম্যাসাজ, হট ও কুলিং ফাংশন এবং অবশ্যই পছন্দের সিট পজিশন। পিছনের সিটে একটি ফ্রিজও রয়েছে।
এর গ্রিল পুরোটাই ক্রোমের দাম ২.৫ কোটি টাকা থেকে শুরু হলেও এর টপ ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে প্রায় ৪ কোটি টাকা।