Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'মিসেস চ্যাটার্জি'র সাফল্যের পর আসছে 'মর্দানি ৩'! আভাস দিলেন রানি

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে আদিরার জন্মের পর থেকেই রানি মুখার্জি হাতেগোনা কিছু সিনেমায় অভিনয় করেছেন। বানিজ্যিক নয়, বরং অন্য ধারার ছবিতেই এখন বেশি অভ্যস্ত অভিনেত্রী। ভালো স্ক্রিপ্ট দেখে তবেই ছবি করেন। সম্প্রতি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র (M

'মিসেস চ্যাটার্জি'র সাফল্যের পর আসছে 'মর্দানি ৩'! আভাস দিলেন রানি

শেষ আপডেট: 28 March 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে আদিরার জন্মের পর থেকেই রানি মুখার্জি হাতেগোনা কিছু সিনেমায় অভিনয় করেছেন। বানিজ্যিক নয়, বরং অন্য ধারার ছবিতেই এখন বেশি অভ্যস্ত অভিনেত্রী। ভালো স্ক্রিপ্ট দেখে তবেই ছবি করেন। সম্প্রতি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র (Mrs Chatterjee vs Norway) সাফল্যের পর এবার 'মর্দানি ৩' (Mardani 3) নিয়ে উৎসাহিত রানি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আবারও পুলিশ অফিসারের পোশাক গায়ে তুলতে উদগ্রীব। মর্দানি ৩-র জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে মুখিয়ে আছেন বলিউডের বাঙালি অভিনেত্রী।
যদিও রানি জানিয়েছেন, ছবির চিত্রনাট্য ভাল হতে হবে। নইলে সিক্যুয়েল বানানোর কোনও মানেই নেই।

সদ্য প্রয়াত হয়েছেন মর্দানির পরিচালক প্রদীপ সরকার। তিনিই প্রথম মহিলা পুলিশ অফিসারকে নিয়ে ছবি বানান। শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রানি। মানুষ পছন্দ করেছিল সেই ছবি। প্রথম ছবির সাফল্যের পর ২০১৯ সালে তৈরি হয় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি 'মর্দানি ২'। যদিও সেই ছবি পরিচালনা করেছিলেন গোপী পুথরন। তিন নম্বর ছবির পরিচালনা দায়িত্ব কি নিজের কাঁধে তুলে নেবেন! যদিও এ নিয়ে মুখ খোলেননি রানি।

‘চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র সাফল্যে (success) বুঁদ রানি। এই ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ দর্শক। নায়িকার দাবি, শেষবার তিনি এমন প্রশংসা পেয়েছিলেন সঞ্জয় লীলা ভন্সালির 'ব্ল্যাক' ছবিতে অভিনয় করে।

প্রসঙ্গত, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' বাঙালি মহিলা সাগরিকা চক্রবর্তীর জীবন অবলম্বনে তৈরি ছবি। নরওয়ে সরকার তাঁর দুই সন্তানকে নিয়ে কতটা সমস্যা তৈরি করেছিল তাই দেখানো হয়েছে এই ছবিতে।

মুম্বইয়ে বাড়ি বাড়ি দুধের প্যাকেট বিলি করতেন রোহিত! অজানা কথা সতীর্থের মুখে


```