Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পহেলগাম নিয়ে পোস্ট! পরমুহূর্তেই ডিলিট করলেন শাহরুখের পাকিস্তানি কো-স্টার, কী এমন লেখেন? 

পহেলগাম হামলা নিয়ে সামাজিক মাধ্যমে এক লম্বা চওড়া পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে! কিন্তু এ কী !

পহেলগাম নিয়ে পোস্ট! পরমুহূর্তেই ডিলিট করলেন শাহরুখের পাকিস্তানি কো-স্টার, কী এমন লেখেন? 

মাহিরা খান।

শেষ আপডেট: 25 April 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো:  পহেলগাম কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। বাদ নেই তারকারা। সামাজিক মাধ্যমে প্রতিবাদে মুখর হচ্ছেন তাঁরা। ফাওয়াদ খান থেকে শুরু করে  হানিয়া আমির-- সমাজমাধ্যমে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানি তারকারা। তালিকায় ছিলেন শাহরুখ খানের 'রইস; ছবির সহঅভিনেত্রী মাহিরা খানও।

পহেলগাম হামলা নিয়ে সামাজিক মাধ্যমে এক লম্বা চওড়া পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে! কিন্তু এ কী ! পোস্ট করার কয়েক মুহূর্তের মধ্যেই তা মুছে দিলেন মাহিরা। কী এমন লিখেছিলেন তিনি? কেনই বা মুছে দিলেন। 

Mahira Khan's deleted Instagram story

মাহিরা পোস্ট মুছে দিলেও তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। তিনি লিখেছিলেন, " হিংসে পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তা কাপুরুষের কাজ। যারা পহেলগাম হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সবাইকে আমার তরফ থেকে সমবেদনা।" এরপরেই এই পোস্ট মুছে দেন তিনি। তবে মুছে দিলেও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই তা ভাইরাল। 

প্রসঙ্গত, নিষেধাজ্ঞা কাটিয়ে বহুদিন পর এ দেশে মুক্তি পাচ্ছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুরের ছবি 'আবির গুলাল'।  আগামী ৯ মে মুক্তির কথা ছিল এই ছবির। কিন্তু বৃহস্পতিবার জানা যায়, ভারতে এই ছবি মুক্তি পাবে না। সরকারি সূত্র উদ্ধৃত করে জানানো হয়, 'পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের অভিনীত আবির গুলাল ভারতে মুক্তি পাবে না।’ 

পহেলগাম কাণ্ডে মুখ খুলেছিলেন ফাওয়াদও। ঘটনার নিন্দা করে তিনি বলেছিলেন, " পহেলগামের জঘন্য হামলার খবর শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি, ওদের শক্তি ও শান্তি কামনা করি এই কঠিন সময়ে।" তা সত্ত্বেও তাঁর ছবি মুক্তি পাচ্ছে না। এমনকি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাওয়াদের ছবির গানও। এর পরেই মাহিরার পোস্ট ডিলিট কি কোথাও গিয়ে সম্পর্কযুক্ত? প্রশ্ন কিন্তু উঠেই যায়।


```