Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সুস্মিতা সেন শ্যুটিংয়ে ফিরছেন, অ্যাঞ্জিওপ্লাস্টির পর কেমন আছেন মিস ইউনিভার্স!

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) তাঁর হার্ট অ্যাটাকের কথা জানালে সাড়া পড়ে যায় চারিদিকে। এমনকি অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টিও (angioplasty) হয়েছে বলেও জানা গেছে। তাঁর আত্মীয়, বন্ধু এবং অন

সুস্মিতা সেন শ্যুটিংয়ে ফিরছেন, অ্যাঞ্জিওপ্লাস্টির পর কেমন আছেন মিস ইউনিভার্স!

শেষ আপডেট: 4 March 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) তাঁর হার্ট অ্যাটাকের কথা জানালে সাড়া পড়ে যায় চারিদিকে। এমনকি অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টিও (angioplasty) হয়েছে বলেও জানা গেছে। তাঁর আত্মীয়, বন্ধু এবং অনুগামীরা আচমকা সেই ঘটনা শুনে হতবাক হয়ে যায়।

একটি ছবির শ্যুটিং চলাকালীন অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। প্রাথমিকভাবে বুকে ব্যথা অনুভব করেন, পরে সেটি বাড়তে থাকলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সূত্র অনুযায়ী, গত মাসের ২৭ তারিখ মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেইদিনই অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে মার্চের ১ তারিখ ছেড়েও দেওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে চিকিৎসকরা জানান তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। উন্নত চিকিৎসা পদ্ধতির সাহায্যে অস্ত্রোপচার করা হয় । তবে সেদিন সময়মতো সব মিটে গেলেও পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হয়।

সুস্মিতা তাঁর সাম্প্রতিক পোস্টে অনুগামীদের আশ্বস্ত করে জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন, বাড়িতে আছেন। খুব শিগগিরই আবার কাজে ফিরবেন।

বসুন্ধরার জন্মদিন ঘিরে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা রাজস্থান বিজেপির


```