Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইনস্টাগ্রামে 'আলবিদা' জানালেন আদনান সামি! কাকে? কেন? প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে হঠাৎই তোলপাড় সোশ্যাল মিডিয়া। রীতিমতো শোরগোল নেটদুনিয়ায়। দেখা গেল, নিজের ইনস্টাগ্রামে থেকে পুরোনো সব ছবি, ভিডিও ডিলিট করে দিয়েছেন গায়ক আদনান সামি (Adnan Sami)। আর সবশেষে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ভক্তদের

ইনস্টাগ্রামে 'আলবিদা' জানালেন আদনান সামি! কাকে? কেন? প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া

শেষ আপডেট: 21 July 2022 07:31

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে হঠাৎই তোলপাড় সোশ্যাল মিডিয়া। রীতিমতো শোরগোল নেটদুনিয়ায়। দেখা গেল, নিজের ইনস্টাগ্রামে থেকে পুরোনো সব ছবি, ভিডিও ডিলিট করে দিয়েছেন গায়ক আদনান সামি (Adnan Sami)। আর সবশেষে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ভক্তদের উদ্দেশে, যেখানে লেখা- ‘আলবিদা'।

৫০ বছর বয়সী গায়কের (Adnan Sami) এই পোস্ট দেখামাত্রই চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের। এভাবে হঠাৎ করে কাকে আলবিদা জানালেন আদনান? তিনি কি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিচ্ছেন নাকি গান গাওয়া ছেড়ে দিচ্ছেন, এমনই আশঙ্কা ঘোরাফেরা করছে সকলের মধ্যে। তবে কেউ কেউ ভাল কিছুই ভাবছেন। তাঁদের ধারণা, হয়ত আদনান সামি কোনও নতুন গানের প্রচার করছেন কিংবা কোনও গানের টিজার পোস্ট করেছেন।

গত জুনেই সপরিবারে মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন আদনান (Adnan Sami)। সেখানে সমুদ্র সৈকতে কিংবা রেস্টুরেন্টে তোলা তাঁর একের পর এক ছবি রীতিমতো ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। একঝলক সেই ছবি দেখে চেনা যায় ছিল যে, ইনিই আদনান সামি। এমনিও আগের থেকে নিজের শরীর অনেকটাই বদলে ফেলেছেন তিনি। তবে নতুন ছবিগুলিতে তিনি যেন একেবারে বলিউড নায়ক।

শাহরুখ-দীপিকা কোন ভূমিকায় ‘ব্রহ্মাস্ত্র’-তে! অবশেষে আসল সত্যি সামনে আনলেন পরিচালক


```