Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৭০০ কোটির পথে ‘ধুরন্ধর ২’, তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ছবি

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে ৭৫ কোটি টাকা আয় করে ছবিটি নজর কাড়ে। এরপর মুক্তির দিনেই প্রায় ১৬৫ কোটি টাকার দুর্দান্ত ওপেনিং নেয় রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবি। শুক্রবারে সামান্য পতন হলেও শনিবার ফের ঘুরে দাঁড়িয়ে রেকর্ড গড়ে ফেলে ‘ধুরন্ধর ২’। 

৭০০ কোটির পথে ‘ধুরন্ধর ২’, তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ছবি

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 22 March 2026 12:40

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নতুন ইতিহাস লিখছে ধুরন্ধর ২ (Dhurandhar The Revenge)। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এই স্পাই থ্রিলার।

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে ৭৫ কোটি টাকা আয় করে ছবিটি নজর কাড়ে। এরপর মুক্তির দিনেই প্রায় ১৬৫ কোটি টাকার দুর্দান্ত ওপেনিং নেয় রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবি। শুক্রবারে সামান্য পতন হলেও শনিবার ফের ঘুরে দাঁড়িয়ে রেকর্ড গড়ে ফেলে ‘ধুরন্ধর ২’। একদিনে ভারতে ১১৩ কোটি টাকা নেট আয় করে হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ একদিনের আয়ের নজির গড়েছে এই ছবি।

তিন দিনে ছবিটির ভারতীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৩৩৯ কোটি টাকা, আর গ্রস আয় হয়েছে হিসেবে প্রায় ৪০৪ কোটি টাকা। একই সঙ্গে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় পৌঁছে গেছে প্রায় ৫৪৫ কোটিতে। বিদেশের বাজারেও সমান সাফল্য পেয়েছে এই স্পাই থ্রিলার— ইতিমধ্যেই প্রায় ১৬ মিলিয়ন ডলার আয় করেছে আন্তর্জাতিক বাজারে।

ট্রেড বিশেষজ্ঞদের মতে, রবিবারে ছবিটির আয় আরও বাড়তে পারে, এমনকি একদিনে ১৩০ কোটি টাকার গণ্ডিও ছুঁতে পারে। সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তেই ৭০০ কোটির ক্লাবে ঢুকে পড়া এখন সময়ের অপেক্ষা।

শুধু তাই নয়, ইতিমধ্যেই ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়ে উঠেছে ‘ধুরন্ধর ২’।  পেছনে ফেলেছে বর্ডার ২ (Border 2)-এর ৪৭০ কোটির রেকর্ড, পাশাপাশি টপকে গেছে  ওয়ার (War) ও টাইগার থ্রি (Tiger 3)-এর মতো হিট ছবিকেও। এমনকি শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি ডাঙ্কি (Dunki)-র লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে এই ছবি।

ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আর মাধবন (R. Madhavan), অর্জুন রামপাল (Arjun Rampal), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সারা অর্জুন (Sara Arjun) এবং রাকেশ বেদী (Rakesh Bedi)।

উল্লেখ্য, এই ছবির প্রথম পর্ব ধুরন্ধর (Dhurandhar) বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছিল। সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার লক্ষ্যেই এগোচ্ছে ‘ধুরন্ধর ২’, এমনটাই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। দেশের বুকে এখন অন্য কোনও বড় ছবি না থাকায়, একশ্রেণির ধারণা এই ছবির বক্স অফিস আয় ছাড়িয়ে যেতে পারে ২০০০ কোটি টাকার গণ্ডি। 


```