Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রসেনজিৎ পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়াতে, দেখে নিন কে আছে তাঁর বিপরীতে

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে সিনেমা জগতের অনেক তাবড় তাবড় পরিচালক, অভিনেতারা কাজ করার জায়গা হিসেবে বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। সৃজিত মুখার্জী, বিরসা দাশগুপ্তের মতো অনেক প্রখ্যাত পরিচালকেরা তৈরি করেছেন ওয়েব সিরিজ। করোনা কালে ওয়েব দুনিয়

প্রসেনজিৎ পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়াতে, দেখে নিন কে আছে তাঁর বিপরীতে

শেষ আপডেট: 11 January 2021 09:10

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে সিনেমা জগতের অনেক তাবড় তাবড় পরিচালক, অভিনেতারা কাজ করার জায়গা হিসেবে বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। সৃজিত মুখার্জী, বিরসা দাশগুপ্তের মতো অনেক প্রখ্যাত পরিচালকেরা তৈরি করেছেন ওয়েব সিরিজ। করোনা কালে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটেছে অনেকেরই। করোনা পরিস্থিতিতে সিনেমা হল থেকে মুখ ফিরিয়েছেন সিনেপ্রেমীদের একটা বড় অংশ। ডিজিটাল প্ল্যাটফর্মই এখন বাজার দখল করেছে, সেকথা মাথায় রেখেই বিগ বাজেটের ছবিও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এবার সেই তালিকাতেই নাম উঠতে চলেছে বুম্বাদার। বি-টাউনে, এই ওয়েব সিরিজে তাঁর বিপরীতে কোন অভিনেত্রী কাজ করবেন, সেই নিয়ে কৌতূহল তুঙ্গে রয়েছে নেটিজেনদের। বলিউডের নতুন সফরে কার সঙ্গে কাজ করবেন বাংলা সুপারহিরো, তাই নিয়ে নেটিজেনদের রয়েছে প্রচুর আগ্রহ থাকায় স্বাভাবিক। শোনা যাচ্ছে, বলিসুন্দরী অদিতি রায় হায়দারির রয়েছেন প্রসেনজিতের বিপরীতে। ‘স্যাক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে এবার পর্দায় ফুটিয়ে তুলবেন রূপোলি জগতের হাঁড়ির খবর। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের খবর এবার ফাঁস হবে সকলের সামনে, সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে ওয়েব সিরিজটি। সেখানকার কাজের পরিবেশ থেকে সংস্কৃতি, রাজনীতি, হিংসা, ঈর্ষা- সবই উঠে আসবে এই সিরিজে। তবে বর্তমান পরিস্থিতি নয়, 'স্টারডাস্ট'-এর মূল কাহিনি ঘিরে থাকবে ৪০-এর দশক। অদিতির অভিনয় কেরিয়ারে নয়া মোড় নিয়ে আসে 'পদ্মাবত’। এই ছবিতে দারুণ অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অদিতি রাও হায়দারি। এবার বাংলার সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে তাঁর জুটি মানুষের মন জয় করতে পারে কিনা, সেটাই দেখার। তবে শুধু প্রসেনজিৎ নয়, থাকছেন আরও হেবিওয়েট তারকারা ওয়েব সিরিজটিতে। সূত্রের খবর, বলিউড অভিনেতা অপারশক্তি খুরানার পাশাপাশি টলিপাড়ার আরও কয়েকটি মুখ দেখা যাবে। গত বছর মার্চ-এপ্রিলেই সিরিজের শুটিং শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। বোঝায় যাচ্ছে নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন বুম্বাদা। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মার্চ-এপ্রিলেই শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘স্টারডাস্ট’, তা অবশ্য এখনও খোলসা করেননি কেউই। তবে বড়পর্দার পর নতুন প্ল্যাটফর্মে প্রিয় অভিনেতাকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন বুম্বাদার সকল ফ্যানেরা। যাঁর নামেই 'জিৎ' রয়েছে তিনি যে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবারও অনুরাগীদের মন জিতে নেবেন, সে ভরসা বুম্বাদার ওপরে রয়েছে সকল সিনেমাপ্রেমীদের।

```